চলতি বছর ডেঙ্গুজ্বরে ৪৪৪ জনের মৃত্যু হয়েছে। প্রতিদিন দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গতকাল হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৮৮ জন ডেঙ্গু রোগী, মারা গেছেন ৯ জন।
- “যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ‘গেম চেঞ্জার’ হওয়ার সম্ভাবনা রয়েছে”
- * * * *
- জি-৭ সম্মেলনে ইউক্রেনকে আরও অস্ত্র দেওয়ার অঙ্গীকার
- * * * *
- শ্রীলঙ্কায় সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ছেলে গ্রেফতার
- * * * *
- ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ‘পিৎজা হাট’
- * * * *
- যুক্তরাষ্ট্রের টেক্সাসে সড়কে আছড়ে পড়ল বিমান, একজন নিহত
- * * * *
৪ জনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলসেতু পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুইজন এবং ট্রেনে কাটা পড়া থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে।
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় ভারী বৃষ্টিপাতের জেরে সৃষ্ট ভূমিধস এবং নদীর পানি দু’কূল ছাপিয়ে কাদার প্রবল স্রোত সৃষ্টি করার পর কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে।
করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী আরও ১০৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৬৪৬ জন। সুস্থ হয়েছেন ৬০ হাজার ৭৪২ জন।
পবিত্র ঈদুল ফিতরের দিন দেশের চার জেলায় পাঁচজন খুন হয়েছেন। শনিবার পৃথক পৃথক সময়ে এসব ঘটনা ঘটে। এদিকে ঈদুল ফিতরের দিন সারাদেশে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
আফগানিস্তানে গত ১৫ দিনে তীব্র শীতে অন্তত ১২৪ জনের মৃত্যু হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাতে বিবিসি জানিয়েছে, এক দশকের মধ্যে সবচেয়ে কনকনে শীতে ইতোমধ্যে প্রায় ৭০ হাজার গবাদিপশু মারা গেছে।
কক্সবাজারের রামুতে পাহাড় ধসে মাটিচাপা পড়ে একই পরিবারের তিন নারীসহ চারজনের মৃত্যু হয়েছে।
আর্জেন্টিনার স্বাস্থ্য কর্মকর্তারা শনিবার বলেছেন যে উত্তর-পশ্চিমাঞ্চলীয় তুকুমান প্রদেশের একটি ক্লিনিকে চারজন লোক লিজিওনারিস রোগে মারা গেছেন। এটি ফুসফুসের অপেক্ষাকৃত বিরল ব্যাকটেরিয়া সংক্রমণ।
চট্টগ্রামের অব্যাহত বৃষ্টিতে পাহাড় ধসে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শহরের আকবরশাহ এলাকায় পাহাড়ধসে দুই বোনের মৃত্যু হয় এবং বিজয়নগর এলাকায় আরেকটি ধসের ঘটনায় আরও ২ জনের মৃত্যু হয়।
ইরানের দক্ষিণপশ্চিমাঞ্চলে গত সপ্তাহের একটি টাওয়ার ব্লক ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় জরুরি বিভাগের কর্মীরা ধ্বংসস্তুপের ভিতরে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে