‍

বৃষ্টিতে ধুলিসাৎ ইংল্যান্ডের স্বপ্ন

বৃষ্টিতে ধুলিসাৎ ইংল্যান্ডের স্বপ্ন

বৃষ্টিতে ভেস্তে গেল অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের অ্যাশেজ সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখার স্বপ্ন।ওল্ড ট্রাফোর্ড টেস্টের পঞ্চম দিনের বৃষ্টিতে ড্র হয় সিরিজের চতুর্থ ম্যাচটি। এতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকলো অস্ট্রেলিয়া। ফলে অস্ট্রেলিয়ার ঘরেই থাকলো ‘অ্যাশেজ সিরিজ’।

ইউএস-বাংলার বহরে যুক্ত হলো ২০তম এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যুক্ত হলো ২০তম এয়ারক্রাফট

দেশের বেসরকারী বিমানসংস্থা ইউএস-বাংলার বিমান বহরে যুক্ত হয়েছে ৯ম এটিআর ৭২-৬০০।এয়ারক্রাফটটি আজ সন্ধ্যা ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। এয়ারক্রাফটটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ইউএস-বাংলার চীফ এক্সিকিউটিভ অফিসার ক্যাপ্টেন লুৎফর রহমান। 

বাংলাদেশের ৪৫টি সিনেমা নিয়ে কলকাতায় চলচ্চিত্র উৎসব

বাংলাদেশের ৪৫টি সিনেমা নিয়ে কলকাতায় চলচ্চিত্র উৎসব

কলকাতার ঐতিহ্যবাহী নন্দনে শুরু হচ্ছে ‘৫ম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। আগামী ২৮ জুলাই শুরু হয়ে এ উৎসব চলবে ৩১ জুলাই পর্যন্ত। বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এবারের উৎসবে বাংলাদেশের ৪৫টি সিনেমা প্রদর্শিত হবে।

ভারতকে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের শিরোপা পাকিস্তানের

ভারতকে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের শিরোপা পাকিস্তানের

ইমার্জিং এশিয়া কাপের টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন পাকিস্তান। ভারতকে হারিয়ে এবারের আসরের শিরোপাও ঘরে তুললো তারা। চিরপ্রতিদ্বন্দ্বীদের পাত্তাই দেয়নি মোহাম্মদ হারিসরা, ফাইনালে তাদের হারিয়েছে ১২৮ রানে। পাকিস্তানের হয়ে ফাইনালে শতক হাঁকান তইয়্যব তাহির। ম্যাচ সেরাও তিনি।

শেখ হাসিনা হিমালয় পর্বতের মতো দাঁড়িয়ে আছে : স্বাস্থ্যমন্ত্রী

শেখ হাসিনা হিমালয় পর্বতের মতো দাঁড়িয়ে আছে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সারা বিশ্বে করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ পঞ্চম এবং এশিয়ায় প্রথম অবস্থানে। দেশের মানুষকে ৩৫ কোটি ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হয়েছে।

মাইজদীতে আবাসিক বোডিংয়ে অগ্নিকাণ্ড

মাইজদীতে আবাসিক বোডিংয়ে অগ্নিকাণ্ড

নোয়াখালীর জেলা শহর মাইজদীর ইসলামিয়া সড়কের বকসি মিজি পোল সংলগ্ন রহমানিয়া আবাসিক বোডিংএ রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী বোডিং এর মালিক আবদুর রহমান। 

সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকারের সময় ২৯ জেলে আটক

সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকারের সময় ২৯ জেলে আটক

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জে অবৈধ ভাবে মাছ শিকারের অপরাধে ৬টি ফিশিং ট্রলারসহ ২৯ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। শনিবার ভোরে স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা নিয়মিত টহল দেয়ার সময় সুন্দরবনের শ্যালার চর ও দুবলার চর এলাকার নদী ও খাল থেকে ট্রলারসহ এসব জেলেকে আটক করে। 

ফের হাসপাতালে নেতানিয়াহু, হবে অস্ত্রোপচার

ফের হাসপাতালে নেতানিয়াহু, হবে অস্ত্রোপচার

দীর্ঘদিন ধরেই অসুস্থ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই অসুস্থতার কারণেই এক সপ্তাহের ব্যবধানে আবারও হাসপাতালে ভর্তি হতে হলো তাকে। এবার হৃৎস্পন্দন নিয়ন্ত্রণ করতে বুকে পেসমেকার বসানো হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা। পেসমেকারটি বসাতেই অস্ত্রোপচারের জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

ব্যাংকের উচ্চ পদে নিয়োগে লাগবে ব্যাংকিং ডিপ্লোমা

ব্যাংকের উচ্চ পদে নিয়োগে লাগবে ব্যাংকিং ডিপ্লোমা

এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের উচ্চতর পদে নিয়োগের ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল এক্সামে উত্তীর্ণ হতে হবে। একইসঙ্গে ব্যাংকিং কার্যক্রমে সরাসরি সংশ্লিষ্ট নয় এমন কর্মকর্তারা জেনারেল ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিভাগে পদায়নের ক্ষেত্রেও ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক করা হয়েছে।

রোমে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রোমে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণে খাদ্য সম্মেলনে যোগ দিতে রবিবার (২৩ জুলাই) রোমে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (২৪ জুলাই) ইতালির রাজধানী রোমে তিন দিনব্যাপী এই শীর্ষ সম্মেলন শুরু হবে।