চলতি মার্চ মাসের প্রথম ১০ দিনে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ৬৮ কোটি ২৩ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
লক্ষ্মীপুরে বিক্রির উদ্দেশ্যে এক হাজার টাকার দু’টি নকল (জাল) নোট রাখার দায়ে মো. খোকন (২৮) নামে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
ইংল্যান্ডকে বাংলাওয়াশ করতে মাঠে নামছে বাংলাদেশ। খেলাটি আজ বিকাল তিনটার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
প্রতিবেশী দেশ ভুটানকে আমদানি-রফতানি ক্ষেত্রে ব্যবহারের জন্য বাংলাদেশের সড়ক ও বন্দর ব্যবহারের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
রাজধানীর তেজগাঁওয়ে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের প্রচেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।
দেশে সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে সাত জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
দেশের সবচেয়ে বড় বিজনেস ইভেন্ট 'বাংলাদেশ বিজনেস সামিট' এর শেষ দিন আজ। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোমবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৯ টায় বিজনেস সামিটের সমাপনী দিনের প্রথম প্লেনারি সেশন শুরু হবে।
স্বচ্ছতার অভাবে একাদশ সংসদ নির্বাচন বিতর্কিত হয়েছে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সেজন্য সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আগামী নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে চান তিনি।
দেশের মাটিতে ব্রুনাই ও সিশেলসকে সঙ্গে নিয়ে তিন জাতি টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ২২ মার্চ থেকে সিলেট স্টেডিয়ামে শুরু হবে ফিফা উইন্ডোর এই টুর্নামেন্ট। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প করতে সৌদি আরবে অবস্থান করছেন জামাল ভূঁইয়ারা।
বাস ভাড়া নিয়ে ঝামেলা হওয়ায় স্থানীয়দের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ।