আগুন নেভাতে গিয়ে নাটোরের সিংড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জগদীশ কুমার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে অপর তিনজন। বুধবার রাত দশটার দিকে উপজেলার ইটালি ইউনিয়নের কুমগ্ৰামে এই দুর্ঘটনা ঘটে।
রাজধানীর উত্তরায় বুথে রাখার জন্য নেয়ার পথে একটি গাড়ি থেকে বেসরকারি ডাচ-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ছিনতাই হয়ে গেছে।বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ডের সংখ্যা আরো বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রংপুর ও রাজশাহী বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে। সেই সঙ্গে সাত জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টির পূর্বাভাসও দেয়া হয়েছে।
২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশের সব মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার ১০ মার্চ অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শুরু হবে ১ ঘণ্টার এ পরীক্ষা। রাজধানীর ৫টিসহ দেশের ১৯টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সরকার হজে যাওয়ার জন্য নিবন্ধন করার সুযোগ আরো এক সপ্তাহ বাড়িয়ে ১৬ মার্চ নির্ধারণ করেছে।তবে এই বছরে হজে যাওয়ার জন্য বাংলাদেশের যে কোটা রয়েছে, এখনো তার অর্ধেকও পূরণ হয়নি। যদিও সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, শেষ সপ্তাহে অনেক আগ্রহী নিবন্ধন করবেন।
রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১০ জনের কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বল্পোন্নত দেশসমূহের (এলডিসি ৫ : সম্ভাবনা থেকে সমৃদ্ধি) ৫ম জাতিসঙ্ঘ সম্মেলনে যোগদান শেষে আজ বিকেলে কাতারের রাজধানী দোহা থেকে দেশে ফিরেছেন।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হয়েছে, বেজে উঠেছে টি-টোয়েন্টির দামামা। বৃহস্পতিবার (৯ মার্চ) শুরু হচ্ছে বাংলাদেশ বনাম ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে থ্রি লায়ন্সদের মুখোমুখী হবে টাইগাররা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টায়।
কুমিল্লা জেলার বুড়িচং ভারেল্লা উত্তর ইউনিয়নে পারিবারিক কলহের জের ধরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।