কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক কমিউনিটি নেতাকে কুপিয়ে ও মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। নিহত রোহিঙ্গা নেতার নাম নুর হাবি ওয়াক্কাস (৫১। সোমবার মধ্যরাতে উখিয়ার ৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের ব্লক- সি /৩ এ ঘটনা ঘটে।
দীর্ঘ দিনের জন্য ফুটবল থেকে ছিটকে গেলেন নেইমার। ব্রাজিলের স্ট্রাইকারের গোড়ালির লিগামেন্টের অস্ত্রোপচার করাতে হবে। অন্তত চার মাস মাঠের বাইরে থাকতে হবে প্যারিস সঁ জরমঁয়ে লিওনেল মেসি, কিলিয়ন এমবাপ্পেদের সতীর্থকে।
ইন্দোনেশিয়ায় প্রবল মৌসুমি বৃষ্টির কারণে ভূমিধসের ১৫ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। সোমবার দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি জানিয়েছেন, ইন্দোনেশিয়ায় রাইয়ু দ্বীপ থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৫০ জন নিখোঁজ রয়েছেন।
ঐতিহাসিক ৭ মার্চ আজ। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে (তখনকার রেসকোর্স ময়দান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন।
কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ আবদুল মজিদ (১৯) নামে এক যুবককে আটক করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা মুকুল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন
ঝিনাইদহে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক।
চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় পদ্মা-মেঘনা-যমুনা ডিপো এলাকায় তেলবাহী ট্রেন ও বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
প্রথম বাংলাদেশী বোলার হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেট শিকারের রেকর্ড করেছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান।
সারা দিন বিশেষ কিছু করতে না পারলেও দিনের শেষে ত্বক পরিষ্কার করে তবেই শুতে যেতে হয়, এ কথা জানেন সকলেই। কিন্তু বিছানা দেখলেই ক্লান্তি এমন জড়িয়ে ধরে যে ত্বকের জন্য আধ ঘণ্টা ব্যয় করাও খুব কষ্টকর হয়ে ওঠে।
আগে ব্যাট করতে নেমে সংগ্রহটা মনের মতো হয়নি, ২৪৬। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে এমন লক্ষ্য আহামরি ছিল না। তবে বল হাতে বাংলাদেশের হয়ে জ্বলে উঠল সাকিবসহ সব বোলার।