ভোলা জেলার মেঘনা নদীর ভোলা-লক্ষ্মীপুর সীমান্ত এলাকা থেকে অবৈধ বেহুন্দি জাল দিয়ে জাটকা শিকারের দায়ে ৪৩ জেলেকে আটকের পরে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
- বাংলাদেশ ব্যাংকের সিবিএসে কারিগরি ত্রুটি, সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন
- * * * *
- নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে গুলশানে বিএনপি নেতাদের অবস্থান
- * * * *
- সাবেক সংসদ সদস্য ও ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ মারা গেছেন
- * * * *
- টিপু হিয়াজোড়ির বিতর্কিত বক্তব্যে ক্ষুব্ধ আলেমসমাজ, ইউএনওকে স্মারকলিপি
- * * * *
- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ
- * * * *
জাটকা
পটুয়াখালীর কুয়াকাটা থেকে কুষ্টিয়া যাওয়ার পথে বরিশালে একটি ট্রাক তল্লাশি করে ২৪০ মণ জাটকা উদ্ধার করেছে নৌ পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়। পরে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় বলে জানিয়েছেন নৌ পুলিশ সুপার কফিল উদ্দিন।
বরিশালের গৌরনদীতে একটি যাত্রীবাহী বাস থেকে ১০ মণ জাটকা জব্দ করেছেন উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তারা।
চাঁদপুরের পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ২৫ জেলেকে আটক করেছে টাস্কফোর্স টিম। এ সময় ১৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং কিশোর ও অপ্রাপ্ত বয়স্ক ছয় জেলেকে শাসন করে অভিভাবকের জিম্মায় ছেড়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
অনুমোদনহীন ক্যাবলস, মবিল, নকল স্লিমটি এবং জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে ২৫ জনকে ২৬ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চাঁদপুর জেলার হাইমচর মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ২৯ জেলেকে আটক করেছে উপজেলা টাস্কফোর্স।
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকার হাইমচরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে টাস্কফোর্সের পৃথক অভিযানে ৬০ জেলেকে আটক করা হয়েছে।
চাঁদপুরে কোস্টগার্ড বিশেষ অভিযান চালিয়ে ৮ হাজার কেজি জাটকা জব্দ করেছে। মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানাধীন বাহাদুরপুর ও বোর চর সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড বিশেষ অভিযান চালিয়ে চাঁদপুরে ৬ হাজার কেজি জাটকা জব্দ করেছে। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড চাঁদপুর বিসিজি আউটপোস্ট মোহনপুর কর্তৃক সাব লেফটেন্যান্ট ফজলুল হকের নেতৃত্বে চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন লক্ষ্মীচর সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
জাটকা আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বাজারজাতকরণ থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।