প্রতিবেশী দেশ ফিনল্যান্ডের পথ ধরে এবার সুইডেনও যোগ দিতে চলেছে নেটোতে। তুরস্কের প্রেসিডেন্ট সুইডেনের ব্যাপারে তার দেশের আপত্তি তুলে নেয়ার পর এই সামরিক জোটে যোগ দেয়ার পথ খুলে গেল সুইডেনের জন্য।
নেটো
সমগ্র পশ্চিমা বিশ্বের নেতারা এখন রাশিয়ার প্রতিবেশী লিথুয়ানিয়ায় জড় হয়েছেন। বাল্টিক সগরের পাশে ছোট্ট এই সাবেক সোভিয়েত দেশের রাজধানী ভিলনিয়াসে আগামী দুদিন ধরে নেটো সামরিক জোটের শীর্ষ বৈঠক হবে।
নরওেয়েতে নেটোর একটি মহড়ায় অংশ নেয়া একটি মার্কিন প্রশিক্ষণ বিমান চারজন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নরওয়ের জরুরি সংস্থাগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এখবর জানাচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জোর দিয়ে বলেছেন, ইউক্রেনে সৈন্য পাঠাবে না আমেরিকা।''আমি পরিষ্কারভাবে বলতে চাই, নেটোর সমস্ত শক্তি দিয়ে ও দ্রুততার সাথে আমরা নেটোর প্রতিটি ইঞ্চি রক্ষা করবো,'' টুইটারে লিখেছেন প্রেসিডেন্ট বাইডেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন সাবেক সোভিয়েত রিপাবলিক লিথুয়ানিয়া সফরে গিয়ে বলেছেন যুক্তরাষ্ট্র নেটো জোটের সদস্যগুলোর নিরাপত্তা জোরদার করছে যাতে তারা “যে কোনো হুমকি মোকাবেলা” করতে পারে।
ইউক্রেনকে নেটো সামরিক জোটে ঢুকতে না দেয়ার যে দাবি রাশিয়া জানাচ্ছে, যুক্তরাষ্ট্র তা নাকচ করে দিয়েছে। রাশিয়া যখন ইউক্রেনে হামলা চালাতে পারে বলে আশংকা করা হচ্ছে, তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন রাশিয়ার কাছে পাঠানো এক আনুষ্ঠানিক জবাবে একথা জানিয়েছেন।