সিলেটের হজরত শাহজালালের (রহ.) মাজারের তিনটি ডেগ ও পাঁচটি দানবাক্স থেকে নগদ ৮৮ লাখ ৬৫ হাজার ৬০৮ টাকা পাওয়া গেছে। এ ছাড়া সেখান থেকে স্বর্ণ, রুপা ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় দানবাক্স ও ডেগ খোলার পর প্রাপ্ত অর্থ ও মূল্যবান সামগ্রীর হিসাব ঘোষণা করেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।