আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের আহবান জানিয়েছেন ।
- জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে ভারতের কঠোর পদক্ষেপ
- * * * *
- রাজধানী থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২
- * * * *
- ৪৫ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান, করাচিতে ভবন ধসে নিহত বেড়ে ৭
- * * * *
- ককটেল বানানোর সময় বিস্ফোরণে আহত ‘ককটেল কারিগর’ নুরুল গ্রেপ্তার
- * * * *
- সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিজয় উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- * * * *
বাংলাদেশ
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদ আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
যশোরে সীমান্ত এলাকা থেকে ১ কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার সকালে জেলার শার্শা উপজেলার পাঁচভূলট সীমান্তের নয়কোনা বটতলা এলাকা থেকে এই স্বর্ণের চালান জব্দ করা হয়। তবে স্বর্ণ বহনকারী দুই ব্যক্তি পালিয়ে গেছে।
তিন ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
আশুলিয়ার কবিরপুর এলাকার নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশ থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
জেলার বাসাইল উপজেলার গিলাবাড়ি গ্রামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শফিকুল ইসলাম পাকুল ওরফে আগুন পাগলাকে গ্রেপ্তার করেছে র্যাব।
তীব্র শীতে কাঁপছে চুয়াডাঙ্গা। শনিবার দেশের ও এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। আবহাওয়া অধিদপ্তর তথ্যটি জানিয়েছে।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত ও শিশুসহ পাঁচজন আহত হয়েছে।
ঢাকার ধামরাইয়ে এক বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে পর্যটকবাহী জিপ উল্টে একজন নিহত ও চালকসহ সাতজন আহত হয়েছেন।শুক্রবার রাত ১০ টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রামু উপজেলার হিমছড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানান রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হোসাইন।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে শফিকুল আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার কাটাবাড়ি-দাওধারা এলাকায় এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়া বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষে গোলাম নবী নামের এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন।
ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এসময় যাত্রী ও যানবাহন নিয়ে তিনটি ফেরি পদ্মা নদীর মাঝে আটকা পড়েছে।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ট্রাকের ধাক্কায় মো. বাচ্চু মোল্লা (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, আগামী ১৩ জানুয়ারি টঙ্গীর বিশ্ব ইজতেমা সকলে মিলেমিশে সুন্দরভাবে শেষ করবেন। ইজতেমা উপলক্ষে মুসল্লিদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৬ জানুয়ারি) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদক গ্রুপ ও অপর একটি বিদ্রোহী গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা