সাভারের আশুলিয়া ভাদাইল-পবনারটেক আঞ্চলিক সড়কের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।
- জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে ভারতের কঠোর পদক্ষেপ
- * * * *
- রাজধানী থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২
- * * * *
- ৪৫ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান, করাচিতে ভবন ধসে নিহত বেড়ে ৭
- * * * *
- ককটেল বানানোর সময় বিস্ফোরণে আহত ‘ককটেল কারিগর’ নুরুল গ্রেপ্তার
- * * * *
- সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিজয় উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- * * * *
বাংলাদেশ
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো: শামসুল হক টুকু বলেছেন, সবধর্মের মানুষের রক্তে মহান স্বাধীনতা অর্জিত হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বলেছেন, বাংলাদেশ মূল পররাষ্ট্রনীতির সাথে সামঞ্জস্য রেখে বিশ্ব শান্তি ও টেকসই আঞ্চলিক স্থিতিশীলতা দেখতে চায়।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি তাদের নেতাদের নির্বাচনে অংশ নেয়া ঠেকাতে পারবে না। নির্বাচনে তারা অংশ নেবেই।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে নেতার দরকার নেই, স্মার্ট কর্মী দরকার।
খুলনার দিঘলিয়ায় মা ফজিলাতুন নেছা মুজিবের স্মৃতিবিজড়িত জমি ও পাট গুদাম ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বোন শেখ রেহেনাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
রাজধানীর গুলিস্তান এলাকা থেকে ৭৪টি চোরাই মোবাইলসহ তিনজন চোরাকারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল খুলনার চুয়াডাঙ্গায়। সেখানে তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ড ও কক্সবাজারে ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশনে এগারোসিন্ধু এক্সপ্রেসের ইঞ্জিনের ধাক্কায় একটি বগি লাইনচ্যুত হয়েছে। এছাড়া আরও দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ঘন কুয়াশার কারণে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এই রুটে ফেরি চলাচল শুরু হয় বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।
দুই দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকাল সোয়া ৮টায় গণভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্য রওনা দেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতু হয়ে সকাল ১০টা ৫৫ মিনিটে তিনি টুঙ্গিপাড়া পৌঁছান।
দিনাজপুর শহরের একটি ভাড়া বাসায় মিলল দম্পতির মরদেহ। শুক্রবার শহরের লিলি মোড়ের লুৎফুন্নেছা টাওয়ার অ্যান্ড শপিং কমপ্লেক্সের পার্শবর্তী বাসায় ওই মরদেহগুলো দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়।
উত্তরাঞ্চলে বইছে শৈত্যপ্রবাহ। জবুথবু হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষেরা। রাতে হিম বাতাশের সাথে বৃষ্টির মতো পড়ছে কুয়াশা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে সিট দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুটি উপ-গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই গ্রুপের তিনজন আহত হয়। থমথমে পরিস্থিতি বিরাজ করায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।