বাংলাদেশ

স্থপতি মোবাশ্বের হোসেনের ইন্তেকাল

স্থপতি মোবাশ্বের হোসেনের ইন্তেকাল

বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক স্থপতি মোবাশ্বের হোসেন ইন্তেকাল করেছেন। ইননালিললাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। রোববার রাত দেড়টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান তিনি।

৬টি শূন্য আসনে মনোনয়ন পেলেন যারা

৬টি শূন্য আসনে মনোনয়ন পেলেন যারা

জাতীয় সংসদের ছয়টি শূন্য আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেয়া হয়েছে। এর মধ্যে দুটি আসন ছেড়ে দেয়া হয়েছে ১৪ দলের শরিক বাংলাদেশের ওয়াকার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদকে এবং একটি উন্মুক্ত রাখা হয়েছে।

লক্ষ্য অর্জনে আমরা ভালোভাবে প্রস্তুত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লক্ষ্য অর্জনে আমরা ভালোভাবে প্রস্তুত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম বলেছেন, ২০২৩ সালে লক্ষ্য অর্জনে সরকার দেশীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই চ্যালেঞ্জ মোকাবিলায় ভালোভাবে প্রস্তুত রয়েছে।

যশোরে সড়ক দুর্ঘটনায় যবিপ্রবির ছাত্রীসহ নিহত ৩

যশোরে সড়ক দুর্ঘটনায় যবিপ্রবির ছাত্রীসহ নিহত ৩

যশোর সদর উপজেলায় ট্রাকের সাথে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক ছাত্রীসহ তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

হিলি বন্দর দিয়ে কয়লা আমদানি শুরু

হিলি বন্দর দিয়ে কয়লা আমদানি শুরু

জেলার হিলি স্থলবন্দর দিয়ে নতুন বছরের প্রথম দিনে ভারত থেকে কয়লা আমদানি শুরু করা হয়েছে।ফুলবাড়ীর মেসার্স গুপ্তা এন্টারপ্রাইজ নামক একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৫টি ভারতীয় ট্রাকে ১২৭ টন কয়লা আমদানি করে।

মৃদু শৈত্যপ্রবাহ : পঞ্চগড়ে টানা ৩দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা

মৃদু শৈত্যপ্রবাহ : পঞ্চগড়ে টানা ৩দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা

শীতপ্রবণ জেলা বা হিমালয়ের কোল ঘেষা জেলা হিসেবে পরিচিত পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। গত তিন দিন ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। বাড়ছে শীতের তীব্রতাও।

চট্টগ্রাম প্রেসক্লাব নির্বাচনে সালাউদ্দিন রেজা ও দেবদুলাল সভাপতি-সা. সম্পাদক নির্বাচিত

চট্টগ্রাম প্রেসক্লাব নির্বাচনে সালাউদ্দিন রেজা ও দেবদুলাল সভাপতি-সা. সম্পাদক নির্বাচিত

চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে (২০২২-২৩) সভাপতি পদে সালাউদ্দিন মো. রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক নির্বাচিত হয়েছেন।

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।রোববার (১ জানুয়ারি) ভোরে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ও ভারতের চ্যাংরাবান্ধা সীমান্তের ৮৪৩ মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

রাজশাহীতে পুলিশি অভিযানে আটক ৩১

রাজশাহীতে পুলিশি অভিযানে আটক ৩১

রাজশাহীতে পুলিশি অভিযানে ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৩১ জনকে আটক করা হয়েছে। রবিবার (১ জানুয়ারি) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) রফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

সুপ্রিম কোর্টে ২টা ৩০ মিনিটে খন্দকার মাহবুবের জানাজা অনুষ্ঠিত হবে

সুপ্রিম কোর্টে ২টা ৩০ মিনিটে খন্দকার মাহবুবের জানাজা অনুষ্ঠিত হবে

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান প্রবীণ আইনবিদ খন্দকার মাহবুব হোসেনের প্রথম নামাজে জানাজা হয় ভোর সাড়ে ৬টায় বসুন্ধরা আবাসিক এলাকার ছাপড়া মসজিদে। দ্বিতীয় জানাজা হয় খন্দকার মাহবুব হোসেন চক্ষু হাসপাতাল, মিরপুর (বিএনএসবি) ৯টায়।

আজ বাণিজ্যমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আজ বাণিজ্যমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৩ শুরু হচ্ছে আজ রোববার থেকে। রাজধানীর অদূরে পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুই ঘণ্টা বন্ধ থাকার পর চলাচল শুরু করল মেট্রো রেল

দুই ঘণ্টা বন্ধ থাকার পর চলাচল শুরু করল মেট্রো রেল

মেট্রো রেলের বৈদ্যুতিক তারের ওপর পড়েছিল গতরাতে ওড়ানো কয়েকটি ফানুস। এ জন্য ঘটতে পারত দুর্ঘটনা। দুর্ঘটনা এড়াতে আজ সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ। দুই ঘণ্টা ফানুস অপসারণের পর মেট্রো রেল চলাচল শুরু করে।