নতুন বছরকে বরণ করে নেয়ার উদযাপনে ওড়ানো জলন্ত ফাসুন এসে আটকে গেছে মেট্রোরেলের বৈদ্যুতিক তারে। তাই দুর্ঘটনা এড়াতে মেট্রোরেলের চলাচল দুই ঘণ্টা বন্ধ রাখা হয়েছে। ফলে প্রতিদিনের মতো আজ রোববার সকাল ৮টা থেকে মেট্রোরেল চলাচল হচ্ছে না।
বাংলাদেশ
পাবনা প্রতিনিধি:'ডিসেমিনাশন অফ নিউ কাররিকুলাম' শীর্ষক স্কিমের আওতায় উপজেলা পর্যায়ে প্রশিক্ষক তৈরির লক্ষ্যে জেলা পর্যায়ে প্রশিক্ষণের সম্মানি নিয়ে চরম হট্টগোলের ঘটনা ঘটেছে।
পাবনা প্রতিনিধি : জমি নিয়ে বিরোধের জেরে পাবনার চাটমোহরে প্রতিপক্ষেও দেশীয় অস্ত্রাঘাতে যুবলীগ নেতা আনিসুর রহমান আনিসকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘন কুয়াশায় রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার দিবাগত রাত ৩টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে একটি ফেরি।
রাজধানীতে ফানুস পড়ে দুই স্থানে আগুন লেগেছে। ইংরেজী নববর্ষের প্রথম প্রহরে পুরান ঢাকার লালবাগ ও সদরঘাট এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে।
ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর রুটের নরসিংহপুর ফেরিঘাট থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান প্রবীণ আইনবিদ খন্দকার মাহবুব হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রকৃতপক্ষে গণমিছিলের নামে বিএনপি-জামাত ঢাকা শহরে একটা বড় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল। কিন্তু পুরো শহর জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক অবস্থানের কারণে তা সম্ভব হয়নি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বৈশ্বিক মন্দায় বিশ্বজুড়ে নেতিবাচক প্রভাব পড়েছে। সংকট এখন দেশে দেশে।
কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত দুই জন। শনিবার সকালে উপজেলার কুষ্টিয়া- রাজবাড়ী আ লিক মহাসড়কের বাঁশআড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
দীর্ঘ ৮১ বছর পর বিবিসি বাংলার রেডিও সম্প্রচার বন্ধ হতে যাচ্ছে। আজ শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা এবং রাত সাড়ে ১০টায় বিবিসি বাংলা রেডিওর শেষ দুটি অধিবেশন ‘প্রবাহ’ আর ‘পরিক্রমা’ শেষবারের মত প্রচারিত হবে।
চট্টগ্রামে ইংরেজি নববর্ষকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এ লক্ষ্যে সিএমপির পক্ষ থেকে ১৬টি নির্দেশনা দেয়া হয়েছে। সে সঙ্গে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানানো হয়েছে।
নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর পৌনে একটার দিকে উপজেলার গোপালপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোনোয়ারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
সারাদেশে বিভাগ ও মহানগরে আগামী ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত চারঘণ্টা গণ-অবস্থান কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি।
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল হিসেবে আওয়ামী লীগ সার্বক্ষণিক লড়াই করে যাচ্ছে। এই লড়াই সংগ্রাম আমাদের চলবে।