পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে পদ্মানদীর হার্ডিঞ্জব্রীজ ও লালনশাহ সেতু এলাকায় বালু এবং মাছ ধরা জলাশয় দখলকে কেন্দ্র করে পাকশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা সাইফুজ্জামান পিন্টু ও আওয়ামীলীগ নেতা ব্যবসায়ী জহুরুল ইসলাম গ্রুপের মধ্যে বন্ধুক যুদ্ধে ৫ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
বাংলাদেশ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও তাঁর সাহিত্যকর্ম যেন দৃষ্টি প্রতিবন্ধীরা জানতে পারেন এবং কুঠিবাড়ীতে এসে তাঁরা যেন নিজেদের পিছিয়ে পড়া না ভাবেন। সেজন্য কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ীতে ব্রেইল ভাষা কার্যক্রম চালু করা হয়েছে।
পাবলিক পরীক্ষায় ধর্ম পরীক্ষা বহাল, সর্বস্তরের শিক্ষায় ধর্ম শিক্ষা বাধ্যতামূলক, সিলেবাস থেকে ঈমান আকিদা বিনষ্টকারী ডারউনের বিবর্তনবাদ বাদ দেয়ার দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
চলতি বছরের নভেম্বর মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪৬৩টি। এতে মোট ৫৫৪ জন নিহত ও ৭৪৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু ৭১ ও নারী ৭৮ জন।
চুয়াডাঙ্গা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিএনপির ৪ নেতাকর্মীকে পুলিশ আটক করা হয়েছে অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে কক্সবাজারে ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস।
চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ৮৩তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শনে মিলিটারি অ্যাকাডেমির অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
আদালত প্রাঙ্গণ থেকে ছিনতাই হওয়া দুই উগ্রবাদী সদস্যসহ তাদের সহযোগীদের আটক এবং উগ্রবাদী আস্তানা সন্দেহে বনানী, কাকলি ও মহাখালীতে একাধিক আবাসিক হোটেল ও মেসে তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া রাজধানীর গুলশান, তেজগাঁও মতিঝিলসহ বিভিন্ন স্থানে ব্লল্ক রেইড অভিযান শুরু করেছে পুলিশ।
জরুরি সংবাদ সম্মেলনে ডেকেছে বিএনপি। রোববার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে। এতে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সাবেক মন্ত্রী ও সচিব এবং কুমিল্লা-৪, (দেবিদ্বার) আসনের সাবেক এমপি এবিএম গোলাম মোস্তফা আর নেই। শনিবার রাত সাড়ে ৯ টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮।
নিরাপত্তার কারণে বান্দরবানে রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী দুই বছরের মধ্যে সব তরল জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পর্যায়ক্রমে বন্ধ করা হবে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সড়কে জিপি উত্তোলনকে কেন্দ্র দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ঘটেছে। এ সময়
শীতল মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন দু’পক্ষের আরো ১৫ থেকে ২০ জন।
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজের জন্য ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল রোববার (৪ ডিসেম্বর) থেকে সাময়িকভাবে বন্ধ থাকবে। রেলপথ মন্ত্রণালয় গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, ‘ইভিএম নিয়ে নির্বাচন করা আমাদের জন্য আত্মঘাতী হবে। এই যন্ত্র ব্যবহার করলে মানুষ ভোটাধিকার বঞ্চিত হয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার সব সময় দুঃস্বপ্ন দেখছে, এই বুঝি তাদের গদি গেল। যেটাকে আমরা বলি 'চোরের মন পুলিশ পুলিশ'।