হবিগঞ্জ জেলার বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার হাওরে আজ মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুইজন নিহত হয়েছে।
শনিবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে।
বাংলাদেশ
বাংলাদেশে চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার বিকালে গণভবনে চা বাগান মালিকদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমেদ কায়কাউস।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের ওপর সুনির্দিষ্ট তথ্য ছাড়াই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
কক্সবাজারের উখিয়ায় ট্রাকচাপায় সিএনজির চারজন যাত্রী নিহত হয়েছেন।শনিবার সকাল ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার হিজলিয়া পালং এলাকায় এ ঘটনা ঘটে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতিসঙ্ঘের পুলিশপ্রধান সম্মেলনে যোগ দেয়ার জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদকে যুক্তরাষ্ট্র শর্তসাপেক্ষে ভিসা দেয়ায় জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। শর্তসাপেক্ষে ভিসা দেয়া বাংলাদেশের জন্য অবমাননাকর।
বঙ্গবন্ধু সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যাকারী চক্র দেশকে পিছিয়ে নিতে ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্রকে প্রতিহত করে শেখ হাসিনা সরকারের সকল পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।
পাবনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগে ১১ সদস্য সংবাদ সম্মেলন করেছেন। পাবনার ফরিদপুর উপজেলার পুঙ্গলী ইউনিয়ন পরিষদের ১১ জন সদস্য উক্ত পরিষদের চেয়ারম্যান সাজেদুল ইসলাম সুমনের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার এই অভিযোগ বিভিন্ন দপ্তরে লিখিত দিয়েছেন।
বিএনপি’র সরকার পতনের ইচ্ছা দিবাস্বপ্ন ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, এখন সরকার পতনই তাদের (বিএনপির) লক্ষ্য। আমরা মনে করি তারা দেশের জনগণকে নিয়ে ভাবে না। তাদের লক্ষ্য হলো ক্ষমতা।
কুষ্টিয়ায় প্রতারণার মাধ্যমে গ্রাহকদের কোটি টাকা হাতিয়ে নেওয়ায় মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি এসবিএসএলের চেয়ারম্যানসহ আটজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। শুক্রবার (২৬ আগস্ট) ঢাকার মিরপুর ও কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ পরিচয়ে ৮ লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে পাবনায়। ব্যাংক থেকে টাকা উত্তোলনকারী শরিফুল ইসলামকে গাড়িতে ওঠিয়ে টাকা ছিনিয়ে নিয়ে ২ ঘন্টা পর মাঝ পথে গাড়ি থেকে নামিয়ে দেয় পুলিশ পরিচয়ে ছিনতাইকারী দল।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।শনিবার দুদকের আইনজীবী খুরশিদ আলম খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিদেশের মাটিতে বসে যারা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালায়, বিদ্বেষ ছড়ায়, তাদের চিহ্নিত করে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করার জন্য প্রবাসী বাংলাদেশী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন জেনেভা সফররত তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।আজ শনিবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।
রোহিঙ্গা প্রত্যাবর্তন ইস্যুতে যুক্তরাষ্ট্রের আগ্রহ প্রকাশকে বাংলাদেশ আশার আলো দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শ্রমিকদের মজুরি ১২০ টাকা থেকে ৩০০ টাকা করার ইস্যুতে দেশের ১৬৭টি চাবাগান মালিকদের সাথে আজ বিকেলে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শুক্রবার বলেছেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় কুশিয়ারা নদীর অন্তর্বর্তীকালীন পানি বণ্টন সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে। তিনি বলেন, এর আগে প্রক্রিয়া সম্পন্ন করতে সমঝোতা স্মারকের সম্মত খসড়াটি ভারতীয় মন্ত্রিসভায় পাঠানো হয়েছে।
বাংলাদেশে প্রায় ৮৭ শতাংশ নারী জীবনে অন্তত একবার যৌন হয়রানির শিকার হয়েছেন। আর বাস-লঞ্চ-ট্রেনের টার্মিনালসহ গণপরিবহনে ৩৬ শতাংশ নারী নিয়মিত যৌন হয়রানির শিকার হন।