পটুয়াখালীর দুমকি উপজেলা সদরে আওয়ামী লীগ ও বিএনপি একই সময় একই স্থানে সভা ডাকায় আজ মঙ্গলবার ২৩ আগস্ট সকাল ৬টা থেকে বিকাল ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বাংলাদেশ
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, বঙ্গবন্ধু অত্যন্ত সাহসী নেতা ছিলেন। ছোট বেলা থেকেই মানবিক, দরদী, প্রখর মেধাবী এবং অত্যন্ত প্রতিবাদী নেতা ছিলেন। শৈশব থেকেই এমন সবধরনের গুণের অধিকারী ব্যতিক্রমী নেতা ছিলেন বঙ্গবন্ধু।
সরকারের প্রকিউরমেন্ট, ওএমএস কার্যক্রম ও অবৈধ মজুতদারী কঠোরভাবে মনিটরিং করা হবে। এ জন্য পর্যায়ক্রমে সকল উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে মোটর সাইকেল দেয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।
মজুরি বৃদ্ধির জন্য বেশ কিছু দিন থেকে ধর্মঘট করছিলেন দেশের চা শ্রমিকরা। দৈনিক ১২০ টাকা মজুরি বর্তমান সময়ে খুবই নগণ্য শুধু নয়, একেবারেই নিপীড়নমূলক। তাদের আন্দোলনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট বাগান মালিকরা মজুরি বাড়িয়ে ১৪৫ টাকা করার প্রস্তাব করে। কিন্তু শ্রমিকরা এটা মেনে নেননি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারকে বাংলাদেশে স্থাপিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে জমি দেয়ার প্রস্তাব করেছেন। পাশাপাশি তিনি জ্বালানি খাতে বিশেষ করে এলএনজি আমদানিতে উপসাগরীয় দেশটির আরো সহায়তা কামনা করেছেন।
জ্বালানি তেল বিক্রির কমিশন ও ট্যাংক-লরি ভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে ১২ ঘণ্টার জন্য প্রতীকী ধর্মঘট পালন করছেন জ্বালানি তেল ব্যবসায়ীরা।
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত হওয়া জাহাঙ্গীর আলমকে বিভিন্ন অভিযোগে দায়ের করা ৭ মামলায় আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। পঞ্চগড়, রাজবাড়ী, গাজীপুর, নওগাঁ, মাদারীপুর, গোপালগঞ্জ জেলায় দায়ের করা মামলায় তিনি জামিন পেয়েছেন।
বরিশালে জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণ অনুষ্ঠানে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারি এবং ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। রোববার রাত পৌনে ৯টার দিকে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের অক্সফোর্ড মিশন রোডে এই ঘটনা ঘটে।
চট্টগ্রাম মহানগরীর লালখান বাজার এলালকায় চুরির অভিযোগে দুই শিশুকে খুঁটির সাথে বেঁধে নির্যাতন ও একজনের মাথার চুল কেটে দেয়ার ঘটনায় রোববার রাতে অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।
চা শ্রমিকরা ১২০ টাকা মজুরি রেখেই কাজে ফিরছেন। প্রধানমন্ত্রী বিদেশ সফর থেকে ফিরে মিটিং করবেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সঙ্গে। এ সময় তিনিই ঠিক করবেন মজুরি।
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় একটি প্রাইভেটকারের তেলের ট্যাঙ্কি থেকে ১২০ পিস স্বর্ণের বার জব্দের ঘটনায় করা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত।
বাংলাদেশে সরকারি আশ্বাসের পর আন্দোলনরত চা-শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাদের অবরোধ প্রত্যাহার করেছেন। কিন্তু তাদের ধর্মঘট চলবে বলে তারা বলছেন। দৈনিক মজুরি ৩০০ টাকা করার প্রশ্নে আগামী মঙ্গলবার এক বৈঠকের ব্যাপারে সমঝোতা হওয়ার পর চা শ্রমিকরা সড়ক থেকে সরে যান।
১৪৫ টাকা দৈনিক মজুরি মেনে না নিয়ে আন্দোলন অব্যাহত রেখেছেন বাংলাদেশের চা-শ্রমিকরা। তারা দৈনিক মজুরি ৩০০ টাকার দাবিতে অনড় রয়েছেন। বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক নেতাদের দিয়ে নয়, আইনের মাধ্যমে চা-শ্রমিকদের দাবি পূরণ করা দরকার।
রাজধানীর উত্তরায় নির্মানাধীন ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ পাঁচজন নিহতের ঘটনায় ১০ জনের বিরুদ্ধে অবহেলাজনিত হত্যার অভিযোগে মামলা করা হয়েছে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামীকাল থেকে চার দিনের সফরে কিশোরগঞ্জের মিঠামইনে তাঁর গ্রামের বাড়ি যাচ্ছেন। তাঁর সেখানে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেয়ার কথা রয়েছে।
শোকাবহ ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে এবং সকল অপরাধীর শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে মাগুরা জেলা আওয়ামীলীগ।