শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, দেশে সারের কোনো সংকট নেই। দেশেই উৎপাদিত সার রয়েছে। গতকালও আমরা সার নিয়ে মিটিং করেছি। কৃষিকে বাঁচিয়ে রাখার জন্য আমরা কাজ করছি।
বাংলাদেশ
মজুরি বাড়ানোর দাবিতে চা শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে সংকট সমাধানে চা বাগানের মালিকদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৬ আগস্ট) বিকাল ৪টায় গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
কিশোরগঞ্জের ভৈরবে সৌর বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তিনজন।তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য কিছু অপশক্তি মাঠে নেমেছে। তারা এখনও নানাভাবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবব্ধভাবে সতর্ক থাকাতে হবে।
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনার সময়গৃহবধুর কোলে ১ বছর বয়সী কন্যা সন্তান ছিল। কিন্তু শিশুটি অক্ষত রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাত কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।এ সময় ওয়ারেন্টভুক্ত আরও দুইজনকে আটক করা হয়।
মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত স্থানে আজ সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের লাশ দাফন করা হবে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার মনোহরগঞ্জের দুই সহোদরসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন।
জাতিসঙ্ঘ পুলিশ সামিটে যোগ দিতে যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন বলেছেন, দেশের রেল ব্যবস্থা ব্রডগেজ এবং মিটারগেজ দ্বারা দুই অঞ্চলে বিভক্ত। আমরা পর্যায়ক্রমে সকল রেল ব্যবস্থাকে ব্রডগেজে রূপান্তর করছি।
মিয়ানমার থেকে ২০১৭ সালে যে রোহিঙ্গা জনগোষ্ঠি ব্যাপকভাবে বাংলাদেশে প্রবেশ শুরু করে, তার পাঁচ বছর পূর্ণ হয়েছে। অথচ রোহিঙ্গারা মিয়ানমারে কবে ফিরে যাবে, সে কথা কেউই বলতে পারছে না। এনিয়ে যে আলোচনা চলছিল সেটিও এখন থমকে গেছে বলেই মনে হচ্ছে।
কুষ্টিয়া প্রতিনিধি: দালালদের দৌরাত্ব এবং ঘুষ দুর্নিতির অভিযোগে কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।
শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি কর্মচারীদের দায়িত্বশীল ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সিরাজগঞ্জের রায়গঞ্জে একই সময় একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপি সমাবেশ ডাকাকে কেন্দ্র করে সেখানে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, জিয়াউর রহমান যে বঙ্গবন্ধু হত্যাকান্ডের সাথে জড়িত ছিলেন তা প্রমাণের জন্য রকেট সায়েন্স লাগে না। তার কর্মকান্ডই প্রমাণ করে তিনি এই হত্যাকান্ডের সাথে জড়িত ছিলেন।
আইনমন্ত্রী বলেন, মারা না গেলে জিয়াউর রহমান এই মামলার আসামি হতেন।
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বিএনপির উদ্দেশে বলেছেন, লন্ডনে বসে দল চালিয়ে ক্ষমতায় আসা যাবে না। ক্ষমতায় আসতে হলে তাদেরকে জনগণের কাছে যেতে হবে। তাদেরকে জনগণের কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে।