অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে সম্রাটের বিরুদ্ধে সব মামলায় জামিন হওয়ায় তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।
বাংলাদেশ
পাবনা প্রতিনিধি: স্কুল শিক্ষক ইসমাইলের শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফেরার পথে প্রাণ গেল সড়ক দুর্ঘটনায় । পাবনার সদর উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইসমাইল হোসেন (৩৮) নামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মে) দুপুরে পাবনা-সুজানগর সড়কে খয়েরসূতি নামক স্থানে এ ঘটনা ঘটে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন কেন্দ্রে পর্যটকদের কাছ থেকে প্রবেশ ফি নেয়া আপাতত বন্ধ থাকছে।মঙ্গলবার জেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কুমিল্লা শাসনগাছা রেলগেট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের উপর হামলা ও তাদের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে এক দল মাদককারবারীর বিরুদ্ধে। মঙ্গলবার রাত ৮ টায় এ হামলার ঘটনা ঘটেছে।
যখন সারাদেশে তেল নিয়ে হৈছৈ; ঠিক তখন অবৈধভাবে রাখা ১৮ হাজার লিটার তেল জব্দ করা হয়েছে।পাবনার ঈশ্বরদীতে একটি গোডাউনে অভিযান চালিয়ে এ ১৮ হাজার লিটার তেল জব্দসহ মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিষ পান করে এক ভারতীয় নাগরিককে হত্যার দায়ে মঙ্গলবার পাবনায় এক নারীকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন পাবনার এক আদালত।মঙ্গলবার দুপুরে পাবনার বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আহসান তারেক এ রায় দেন।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাটির চুলা থেকে ছড়িয়ে পড়া আগুনে পুড়ে দুই শিশু ছাই হয়ে গেছে। তারা সম্পর্কে আপন ভাই-বোন।
কুষ্টিয়ার চাঞ্চল্যকর ১৮ কোটি টাকার টেন্ডার জিম্মি করতে জাসদ গণবাহিনীর সন্ত্রাসী তান্ডবে দেহথেকে মাথা বিচ্ছিন্ন করে ত্রিপল হত্যার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় করা মামলায় ৩জনের আমৃত্যু ও ৮জনের যাবজ্জীবন কারাদন্ডসহ অর্থদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই দোকান কর্মচারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তারা হলেন- নিউমার্কেট ক্যাপিটাল ফাস্টফুডের দোকানের কর্মচারী কাউসার ও বাবু।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে দর কষাকষি করে কোনো লাভ নেই।
গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৫ জুন দিন ধার্য করেছেন আদালত।
অবৈধ সম্পদ অর্জনের মামলায় তথ্য গোপনের অভিযোগে তিন বছরের সাজা থেকে সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে খালাসের বিরুদ্ধে আপিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
পাবনার আটঘরিয়া উপজেলার চেয়ারম্যান তানভীর ইসলামের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করানোর অভিযোগ উঠেছে।
ঈদের পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮টায় এই ভার্চুয়াল বৈঠক শুরু হয়ে শেষ হয় রাত ১১টার দিকে। এতে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
পিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার সোমবার রাজশাহীতে র্যাব-৫ সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন পালিয়ে থাকা পাবনার এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিন দিন আগে বরখাস্ত হওয়া পাকশী রেলওয়ে বিভাগের ট্রাভেলিং টিকিট ইন্সপেক্টর (টিটিই) শফিকুল ইসলাম সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের পর সোমবার কাজে ফিরেছেন।