মানিকগঞ্জের ঘিওরে স্ত্রী ও দুই মেয়েকে ধারাল অস্ত্র দিয়ে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেছে এক পাষণ্ড স্বামী। উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আজ ভোর ৫টার দিকে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
বাংলাদেশ
বাংলাদেশ আওয়ামী লীগকে এদেশের মাটি ও মানুষের সংগঠন আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ কখনই ক্ষমতা দখলের জন্য পেছনের দরজা ব্যবহার করেনি, বরং তারা সব সময় নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে।
রাজধানীর রামপুরায় মোল্লা টাওয়ার নামে একটি বহুতল বাণিজ্যিক ভবনে আগুন লেগেছে। পরে দমকল কর্মীদের পৌনে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রেলমন্ত্রীর আত্মীয়-স্বজনের নামে টিকিটবিহীন তিন রেলযাত্রীর বিরুদ্ধে জরিমানা করার অভিযোগে ট্রাভেলিং টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করাকে কেন্দ্র করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশে উদ্ভাবনের সংস্কৃতি এবং ডিজিটাল রূপান্তরকে শক্তিশালী করতে ডিজিটাল কৌশলপত্র ২০২২-’২৫ প্রণয়ন করছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।
পাবনার সুজানগর উপজেলার এক যুবকের হাতে পিস্তল হাতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তার নাম আবু বক্কর সিদ্দিকী রাতুল।
তেপ্পান্ন বছর একাধারে ইমামতি শেষে বিদায়ের বেলায় হাজার হাজার মুসল্লির অশ্রুসিক্ত করে বিদায় নিলেন প্রিয় ইমাম। ইমামকে বিদায়ের সময় মুসল্লিরা কান্নায় ভেঙ্গে পড়েন।
কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছে আরেক ছেলে। এ খবর নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি ইদ্রিস আলী। নিহতদের বাড়ি কুষ্টিয়া সদরের কবুরহাট গ্রামে।
সারাদেশে গত এপ্রিলে ৪২৭টি সড়ক দুর্ঘটনায় ৫৪৩ জন নিহত এবং ৬১২ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে নারী ৬৭ এবং শিশু ৮১ জন রয়েছে।
নাটোরের বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ভাই-বোনসহ সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩০ জন।শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হাটিকুমরুল-বনপাড়া-ঢাকা মহাসড়কে উপজেলার মহিষভাঙ্গা এলাকায় গাজী অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় যে লঘুচাপ সৃষ্টি হয়েছে তা ঘূর্ণিঝড় অশনিতে রূপ নেয়ার পর ভারতের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা ও সাতক্ষীরা উপকূলে আঘাত হানতে পারে।
পরস্পরবিরোধী অভিযোগের সূত্র ধরে ঈশ্বরদীতে সংযুক্ত এক ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শককে (টিটিই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। ‘রেলমন্ত্রীর আত্মীয়’পরিচয়ে বিনাটিকিটে ভ্রমণকারী তিন ট্রেনযাত্রীর সঙ্গে ‘অসদাচরণের’ অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় আনোয়ার হোসেন (৬০) নামে বাংলাদেশি এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদের নিকটতম আল হারমোলিয়াহ এলাকার একটি ছাগলের খামারে প্রবাসী বাংলাদেশী আবদুর রহমানের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে সৌদি পুলিশ। নিহত আবদুর রহমান লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেঞ্চ ইউনিয়নের ১ ন
তথ্যও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) বিশ্ব সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান নিয়ে করা প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেছেন, তাদের এই প্রতিবেদন বিদ্বেষপ্রসূত, আপত্তিকর এবং অগ্রহণযোগ্য।
সিলেটের জাফলংয়ে নারী ও পুরুষ পর্যটকদের ওপর হামলা করা হয়েছে। হামলাকারীদের দু’জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তাহমিলুর রহমান।