বাংলাদেশ

আরিচা-কাজিরহাটে ঘরমুখো মানুষের ঢল

আরিচা-কাজিরহাটে ঘরমুখো মানুষের ঢল

সড়কপথে বাড়ি ফেরার পাশাপাশি আরিচা-কাজিরহাট রুট হয়ে ফেরি, লঞ্চ , স্পিডবোটসহ যে যেভাবে পারছেন ঢাকা ছেড়ে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। ঘরমুখো মানুষের চাপে আজ (শনিবার) সকাল থেকেই পাবনার কাজিরহাট  ফেরিঘাটে পা ফেলার জায়গা নেই।

১০ ঘণ্টা কাদায় আটকে হাতি উদ্ধার করলো গ্রামবাসী

১০ ঘণ্টা কাদায় আটকে হাতি উদ্ধার করলো গ্রামবাসী

বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের এক গ্রামে প্রায় দশ ঘণ্টা কাদায় আটকে থাকার পর একটি হাতিকে উদ্ধার করতে সমর্থ হয়েছে স্থানীয় গ্রামবাসী।

ট্যালেন্টেড অভিভাবক হারালাম : মোমেন

ট্যালেন্টেড অভিভাবক হারালাম : মোমেন

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে একজন ট্যালেন্টেড অভিভাবককে হারালাম।শনিবার সকালে গুলশান কেন্দ্রীয় মসজিদে মুহিতের জানাজার আগে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

৩ দিন বজ্রবৃষ্টির আভাস

৩ দিন বজ্রবৃষ্টির আভাস

গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত রয়েছে, যা আগামী ৭২ ঘণ্টা বা তিন দিন অব্যাহত থাকতে পারে।শনিবার আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এ তথ্য পাওয়া গেছে।

ঈদযাত্রা স্বস্তিতেই কাটবে : সেতুমন্ত্রী

ঈদযাত্রা স্বস্তিতেই কাটবে : সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার দেশের সড়ক ও মহাসড়কের অবস্থা ভালো। এবারের ঈদযাত্রা স্বস্তিতেই কাটবে।

মুহিতের অভাব অন্য কোনো কিছু দিয়েই পূরণ হওয়ার নয় : স্বাস্থ্যমন্ত্রী

মুহিতের অভাব অন্য কোনো কিছু দিয়েই পূরণ হওয়ার নয় : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আবদুল মুহিত দেশের জন্য নিবেদিত প্রাণ এক ব্যক্তিত্ব ছিলেন। তিনি ছিলেন যেমন নির্ভিক, তেমনি উদার। তিনি সারাজীবন দেশের স্বার্থের কথাই ভেবেছেন। তিনি ছিলেন স্বমহিমায় মহিমান্বিত ও স্মরণীয় একজন রাজনীতি ও অর্থনীতিবিদ। তার চলে যাওয়ায় দেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তার অভাব অন্য কোনো কিছু দিয়েই পূরণ হওয়ার নয়।

চাটমোহরে হাফেজ ছাত্র ও শিক্ষকদের জুব্বার কাপড় দিলেন বিগ্রেডিয়ার সেলিম

চাটমোহরে হাফেজ ছাত্র ও শিক্ষকদের জুব্বার কাপড় দিলেন বিগ্রেডিয়ার সেলিম

পাবনা প্রতিনিধি:বিগ্রেডিয়ার জেনারেল একেএম সাইফুল ইসলাম সেলিম ব্যক্তিগত উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষ্যে পাবনার চাটমোহরে হাফেজ ছাত্র ও শিক্ষকদের মাঝে জুব্বার কাপড় বিতরণ করেছেন।

পাবনায় ভিজিএফের চাল আত্মসাত, বঞ্চিত দিনমজুর-হতদরিদ্ররা!

পাবনায় ভিজিএফের চাল আত্মসাত, বঞ্চিত দিনমজুর-হতদরিদ্ররা!

পাবনা প্রতিনিধি:পাবনার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের ভিজিএফের তালিকায় স্বচ্ছল ব্যক্তি, পাকা বাড়ি ও দশ বিঘা জমির মালিক রয়েছেন। চেয়ারম্যানের কারসাজিতে ওই ইউনিযনের অনেক দিনমজুর ও হত দরিদ্র রয়েছে তালিকার বাইরে। এ নিয়ে দু:স্থ ও অসহায় মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

ঈদ-উল-ফিতর উপলক্ষে দুঃস্থ ও অতিদ্ররিদ্রদের ভিজিএফ খাদ্য 

জুমাতুল বিদায় পাবনার মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল

জুমাতুল বিদায় পাবনার মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল

পাবনা প্রতিনিধি:ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইহকাল ও পরকালের মুক্তি কামনায় পাবনায় পবিত্র জুমাতুল বিদা পালিত হয়েছে। প্রচন্ড গরম ও রোদকে উপেক্ষা করেই শুক্রবার (২৯ এপ্রিল) পবিত্র এই জুমায় মুসল্লিদের ঢল নেমেছিল।

জনগণ বিএনপি নেতাদের কথাবার্তা আমলে নিচ্ছে না : হানিফ

জনগণ বিএনপি নেতাদের কথাবার্তা আমলে নিচ্ছে না : হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, ঢাকা বার কাউন্সিলের নির্বাচনে কি হয়েছে সেটার সঙ্গে বিএনপি বেগম খালেদা জিয়ার মামলার সম্পর্ক জড়ানো এটা আসলে রাজনৈতিক কুট কৌশলের অংশ ছাড়া কিছুই নয়।

পাবনা ঈদবাজার : গভীর রাত পর্যন্ত চলছে কেনাবেচা

পাবনা ঈদবাজার : গভীর রাত পর্যন্ত চলছে কেনাবেচা

পাবনা প্রতিনিধি : আর মাত্র ২/৩ দিন পরেই ঈদুল ফিতর। পাবনা শহরে জমে উঠেছে ঈদের কেনাকাটা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা। বিক্রেতারা বলেন, রমজানের প্রথম তিন সপ্তাহ বেশি ক্রেতা ছিল না। এখন বিক্রি বাড়ছে। ৩ হাজার থেকে ১৫ হাজার টাকার শাড়ি এবং ২ হাজার থেকে ১০ হাজার টাকার থ্রি-পিস বেশি বিক্রি হচ্ছে।

রাষ্ট্রপতির সাজেক গমন উপলক্ষ্যে ৬ দিন সব রিসোর্ট-কটেজ বন্ধ

রাষ্ট্রপতির সাজেক গমন উপলক্ষ্যে ৬ দিন সব রিসোর্ট-কটেজ বন্ধ

আগামী ৯-১৪ মে পর্যন্ত বন্ধ থাকবে সাজেকের সব রিসোর্ট-কটেজ। রাষ্ট্রপতি আবদুল হামিদের তিন দিন অবকাশযাপনের কারণে সব রিসোর্ট-কটেজ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।  

শাহজালালে ২৭৩ আইফোন ও দেড় কেজি সোনাসহ যাত্রী আটক

শাহজালালে ২৭৩ আইফোন ও দেড় কেজি সোনাসহ যাত্রী আটক

রাজধানীর শাহজালাল বিমানবন্দরে ২৭৩টি আইফোন এবং দেড় কেজির বেশি স্বর্ণালংকারসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম। তার কাছ থেকে জব্দ করা মোবাইল ফোন ও স্বর্ণালংকারের বাজারমূল্য প্রায় সাত কোটি টাকা।