স্থানীয় নেতাকর্মীদের নিয়ে 'চাঁদের গাড়ি' নামে পরিচিত ছাদহীন গাড়ি চালিয়ে নিজ গ্রাম সুখবিলাস ও নির্বাচনী এলাকায় সর্বসাধারণের সাথে ঈদের শুভেচছা বিনিময় করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
বাংলাদেশ
রাজধানীর হাতিরঝিলের একটি বাসার জানালার গ্রিল কেটে সাড়ে পাঁচ ভরি স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে।
জাতিসঙ্ঘ মহাসচিবের গণহত্যা প্রতিরোধ বিষয়ক বিশেষ উপদেষ্টা অ্যালিস ওয়াইরিমু এনদেরিতু বলেছেন, যারা রোহিঙ্গাদের বিরুদ্ধে জঘন্য অপরাধ করেছে তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।
পাবনার সুজানগরে দুই বড় ভাইয়ের সাথে মোটর সাইকেলে বেড়াতে গিয়ে মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশু তিহামের।
কুষ্টিয়ার ঝাউদিয়ার আস্তানগরে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার সাথে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
ঈদুল ফিতরের ছুটি শেষে ফিরতি যাত্রায় কর্মস্থলে যোগ দিতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৮টা থেকে আগামী ৭ ও ৮ মে’র টিকিট বিক্রি করছে রেল কর্তৃপক্ষ।
প্রায় এক বছর পর ঈদের দিনে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আজ জেলার পাঁচবিবি উপজেলার চেচড়া সীমান্তে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর সদস্যরা।
টাঙ্গাইলের ধনবাড়িতে ঈদের দিন মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিযে নিয়ন্ত্রণ হারিয়ে বিজ্রের পিলারের সাথে ধাক্কা লেগে স্কুল পড়ুয়া দুই বন্ধু নিহত এবং আরও একজন আহত হয়েছেন।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নে প্রতিপক্ষের অতর্কিত হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে।
আগামী জুনে পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু হবে। জুনের যে কোন দিন এই সেতু উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের ছুটি শেষে পদ্মাসেতু উদ্বোধনের দিন-তারিখ নির্ধারণ করবেন।
ঈদের দিন সারা দেশে বৃষ্টি হওয়ার পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর থেকে বৃষ্টি শুরু হয়।
টাঙ্গাইলের কালিহাতীতে ঈদের দিন সকালে নদীতে গোসল করার সময় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এই সময় নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা আরো দু’জন আহত হয়।সকাল ৯টার দিকে উপজেলার হাতিয়া এলাকার নিউ ধলেশ্বরী নদীপাড়ে এই দুর্ঘটনা ঘটেছে।
আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল ঈদের দিন বৃষ্টি হতে পারে। একেবারে ঠিকঠাক ফলে গেল সেই কথা। শোলাকিয়ায় সকাল ১০টায় ঈদের জামাত শুরু হতে না হতেই নামল ঝুম বৃষ্টি। তবে বৃষ্টির বাগড়ায় থেমে থাকেনি নামাজ। ভিজে ভিজেই ঈদ জামাতে অংশ নেন লাখ লাখ মুসল্লি।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশকে করোনামুক্ত রাখতে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উৎসব পালনের আহ্বান জানিয়েছেন।