জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮ টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাত শেষে মোনাজাতে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র নস্যাতের প্রার্থনা করা হয়।
বাংলাদেশ
পাবনাসহ উত্তরাঞ্চলের আট জেলায় ঈদের রাত থেকে ৪৮ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে। ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা পাবনা ও রাজশাহী অঞ্চলে পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
ঈদুল ফিতরকে সামনে রেখে চাহিদা বাড়ায় রাজধানীর গোশতের বাজারে বেড়েছে গরু ও সব ধরনের মুরগির গোশতের দাম।রাজধানীতে গরুর গোশতের দাম ৩০ টাকা থেকে ৫০ টাকা বেড়ে ৭০০ থেকে ৭৫০ টাকা এবং সব ধরনের মুরগির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে।
এবারের ঈদযাত্রা অতীতের যেকোনো সময়ের তুলনায় স্বস্তিদায়ক হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
অসহায় মানুষের জন্য সুজানগরে দশ টাকা ও বেড়ায় দুই টাকায় মিললো ঈদের কাপড় ও ঈদ সামগ্রী।সুজানগরে বাজারে ছোট শিশুদের নানা রঙের বাহারি পোশাকের পাশাপাশি বড়দের পোশাকও মিলেছে মাত্র ১০ টাকায় এবং বেড়ায় দুই টাকায় মিলল ঈদ সামগ্রী।
মুন্সিগঞ্জের শিমুলিয়া ও শরিয়তপুরের মাঝি কান্দি নৌপথে বিদ্যুতের খুঁটির সাথে ফেরির ধাক্কা লেগেছে । এতে ফেরিতে থাকা একটি অ্যাম্বুলেন্সের সামনের বড় অংশ ভেঙে গেছে। এরপর আতঙ্ক ছড়িয়ে পরে অন্য যাত্রীদের মাঝে ।
রাত পৌনে ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত সোয়া ১ ঘণ্টায় সারাদেশে প্রায় ২২ হাজার টিকিট বিক্রি করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
ঈদকে সামনে রেখে ব্যস্ততার মধ্যেই ভূ-কম্পনে হঠাৎ কেঁপে উঠেছে রাঙামাটিসহ দেশের পার্বত্যাঞ্চল। শনিবার দিনগত ৯টা ১৫মিনিটে কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূ-কম্পন অনুভূত হয়।ঈদের কেনাকাটায় ব্যস্ত লোকজন ভূ-কম্পনে আতঙ্কিত হয়ে ওঠেন।
মাদারীপুর জেলার ৪০ গ্রামে ঈদ আজ সোমবার (২ মে)। আবহাওয়া অনুকূলে থাকলে সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের তাল্লুক গ্রামের চর কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন গুম খুনের রাজনীতি কখনো আওয়ামী লীগ করেনা বরং বিএনপি বিভিন্ন সময়ে গুম খুনের ঘটনার সাথে জড়িত।
ঈদের ছুটিতে গত ২৭ থেকে ৩০ এপ্রিল চার দিনে ঢাকা থেকে অন্য জেলায় গেছে ৭৩ লাখ মানুষ। তাদের ব্যবহৃত মোবাইল সিমের হিসাব থেকে এ সংখ্যা পাওয়া গেছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এদেশে শ্রমিকের মজুরি ৬ থকে ৮ গুণ বৃদ্ধি পেয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কোনো শক্তির কাছে জিম্মি নয়, আওয়ামী লীগের শক্তি-এদেশের জনগণ।
মা-বাবার কবরের পাশে দাফন করা হয়েছে সাবেক অর্থমন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা ও সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিতকে।
জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাতে চারস্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।জামাতে নামাজ আদায়ের সময় ছাতা ও জায়নামাজ ছাড়া অন্য কিছু না আনার অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
ঈদ এলে ঢাকা শহর অনেকেটাই ফাঁকা হয়ে যায়। লম্বা ছুটিতে নগর ছাড়লেও তালাবদ্ধ বাসায় মূল্যবান জিনিসপত্র রেখে যেতে বাধ্য হন অনেকেই। এই সুযোগে বেপরোয়া হয়ে ওঠে সংঘবদ্ধ চোর চক্র।