বাংলাদেশ

দ্বিতীয় ধাপে ৮৩৮ ইউপিতে ভোট চলছে

দ্বিতীয় ধাপে ৮৩৮ ইউপিতে ভোট চলছে

দ্বিতীয় ধাপে ৮৩৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট শুরু হয়। চলবে বিকাল চারটা পর্যন্ত। এসব ইউনিয়নের মধ্যে ২৬টিতে ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।

ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসারের মৃত্যু

ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসারের মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে কেন্দ্রে থাকা অবস্থায় প্রিজাইডিং অফিসার জয়নাল আবেদিনের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ১২ টা ২০ মিনিটে মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের ৬নং ওয়ার্ড রামনগর তিঁতুতলা কেন্দ্রে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মারা যান।

সুজানগরে নির্বাচনী সহিংসতায় ২৩ ঘন্টা পর আহত ব্যক্তির মৃত্যু

সুজানগরে নির্বাচনী সহিংসতায় ২৩ ঘন্টা পর আহত ব্যক্তির মৃত্যু

পাবনার সুজানগরে নির্বাচনী সহিংসতায় ২৩ ঘন্টার পর আহত যুবকের মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায়। মঙ্গলবার (০৯ নভেম্বর) রাত সোয়া ৯টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।  নিহত সবুজ হোসেন (৪৫) উপজেলার ভাঁয়না ইউনিয়নের চলনা গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের ছেলে।

দ্বিতীয়বারেও রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান

দ্বিতীয়বারেও রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান

দ্বিতীয়বারের মতো রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন পাবনার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মহিবুল ইসলাম খান পিপিএম। মঙ্গলবার ডিআইজি আব্দুল বাতেন মহিবুল ইসলাম খানকে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত করেন। এর আগে জুন মাসেও তিনি বিভাগের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন।

জন্ম নিবন্ধনে নাকানিচুবানি খেতে হচ্ছে

জন্ম নিবন্ধনে নাকানিচুবানি খেতে হচ্ছে

এ ব্যাপারে জেলা প্রশাসক দফতরের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানান,‘ জন্ম নিবন্ধনে যে জটিলতা হচ্ছে; সেটি সার্ভারের কারণে হচ্ছে। এছাড়া জন্ম নিবন্ধন প্রাপ্যদারদের কাগজপত্রে ত্রুটির কারণে ক্লিয়ারেন্স (ছাড়পত্র) পেতে বিলম্ব হচ্ছে।

বাংলাদেশকে ২০ লাখ ডোজ টিকা উপহার দেবে ফ্রান্স

বাংলাদেশকে ২০ লাখ ডোজ টিকা উপহার দেবে ফ্রান্স

করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশকে ২০ লাখ ডোজ টিকা উপহার দেয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বুধবার এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এবং দেশটির প্রধানমন্ত্রী জিন কাস্টেক্সের সাথে বৈঠকের পর এ ঘোষণা দেয়া হয়।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

ময়মনসিংহে বালুভর্তি ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আরও চারজন আহত হয়েছেন । বুধবার সকাল পৌনে ৯টায় ময়মনসিংহের ত্রিশাল-বালিপাড়া সড়কের রামপুরে এ দুর্ঘটনা ঘটে। 

ঈশ্বরদীতে মাঠে নেমে ধান কাটলেন সিনিয়র সচিব

ঈশ্বরদীতে মাঠে নেমে ধান কাটলেন সিনিয়র সচিব

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে মাঠে নেমে ধান কাটলেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবব মেসবাহুল ইসলাম। মঙ্গলবার (০৯ নভেম্বর) বিকেল ৪ টায় কৃষি সম্প্রসারণ ঈশ্বরদীর আয়োজনে খরিপ-২ মৌসুমে আগাম জাতের উচ্চফলনশীল ব্রিধান-৪৯ জাতের আমন ধান নমুনা শস্য কর্তন উৎসবে তিনি ধান কাটেন মাঠে নেমে। 

বাংলাদেশে বিনিয়োগের জন্য ডি-৮ ভুক্ত দেশকে আহ্বান

বাংলাদেশে বিনিয়োগের জন্য ডি-৮ ভুক্ত দেশকে আহ্বান

বাংলাদেশে বিনিয়োগের জন্য ডি- ৮ ভুক্ত দেশগুলোকে আহ্বান জানানো হয়েছে। ডি-৮ কমিশনের ৪৪তম বৈঠকে এ আহ্বান জানানো হয়। মঙ্গলবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

১৫ নভেম্বর থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু

১৫ নভেম্বর থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু

আগামী ১৫ নভেম্বর থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য সীমিত পরিসরে ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত। তবে শুধু আকাশপথে চলাচলের জন্য এ ভিসা দেয়া হবে। ১২০ দিন মেয়াদের এ ভিসায় থাকা যাবে সর্বোচ্চ ৩০ দিন।

পাবনায় ইউপি নির্বাচনে চাচা ভাতিজার লড়াই

পাবনায় ইউপি নির্বাচনে চাচা ভাতিজার লড়াই

আওয়ামীলীগ প্রার্থী ও বর্তমান  চেয়ারম্যান কামাল আহমেদের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তারই আপন ভাতিজা হিরা মিয়া। দলীয় নেতা-কর্মীরা বিদ্রোহী এবং দলীয় প্রার্থীর পক্ষে বিভক্ত হয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনী মাঠে চাচা-ভাতিজার ভোট যুদ্ধ জমে উঠেছে।

কুমারখালীতে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেষ্টার, রিপার ও মাড়াই যন্ত্র বিতরণ

কুমারখালীতে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেষ্টার, রিপার ও মাড়াই যন্ত্র বিতরণ

কুষ্টিয়ার কুমারখালীতে কৃষকদের মাঝে প্রণোদনার সার বীজ ও ৫০℅ ভর্তুকিতে কম্বাইন্ড হারভেষ্টার, রিপার ও মাড়াই যন্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠিত হয়।

চট্টগ্রামের গোডাউন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

চট্টগ্রামের গোডাউন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

চট্টগ্রাম নগরের হালিশহরের গোডাউন বাজারে একটি বিপণিকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের ৮টি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। 

পরনির্ভরতা কমাতে কৃষি প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : খাদ্যমন্ত্রী

পরনির্ভরতা কমাতে কৃষি প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : খাদ্যমন্ত্রী

নিজেদের প্রয়োজনীয় পণ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পরনির্ভরতা কমাতে সরকারি প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এ সময় তিনি প্রণোদনা নিয়ে চাষাবাদ বাড়াতে কৃষকদের প্রতি আহবান জানান।

যশোরে  ননএমপিও অনার্স- মাস্টার্স শিক্ষকদেরকে এমপিও ভুক্তির দাবিতে মানববন্ধন

যশোরে ননএমপিও অনার্স- মাস্টার্স শিক্ষকদেরকে এমপিও ভুক্তির দাবিতে মানববন্ধন

ননএমপিও অনার্স- মাস্টার্স শিক্ষকদেরকে এমপিও ভুক্তির দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন জেলা শাখা আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি তরিকুল ইসলাম,সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অধ্যাপক সুকুমার দাস,যশোর কলেজের অধ্যক্ষ মুস্তাক হোসেন শিম্বা।