টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন স্কুলছাত্র নিহত হয়েছে।
- নদীতে জালে পেঁচিয়ে নৌকাডুবি: যুবকের মৃত্যু, স্ত্রী-সন্তান জীবিত
- * * * *
- বর্তমান ব্রাজিলের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য আর নেই: রোনালদো
- * * * *
- নগ্নতা একটি চরিত্রকে জীবন্ত করে তোলে : মনিকা বেলুচ্চি
- * * * *
- এবিজি মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ, ‘ডি’ গ্রুপে ঢাকা পোস্ট
- * * * *
- কিশোরদের জন্য নিয়ন্ত্রণ সুবিধা চালু করলো এক্স
- * * * *
বাংলাদেশ
যশোর প্রতিনিধি: ‘সম্প্রীতির সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা’ এই প্রতিপাদ্যে যশোরে গনপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে।
মেহেরপুরের গাংনী উপজেলায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। নিহতরা হলেন- জাহারুল ও সাহাদুল। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পাবনা প্রতিনিধি:পাবনার সুজানগর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনী সহিংসতা বেড়েই চলেছে। রোববার রাতে দু’টি ইউনিয়নে সহিংসতার ঘটনা ঘটেছে। রাত সাড়ে ১১ টার দিকে হাটখালী ইউনিয়নের স্বগতা বাজারে এবং রাত সাড়ে ৮টার দিকে মানিকহাট ইউনিয়নে বনকোলা বাজারে এসব সহিংসার ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের পাশেই পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব। এ সময় ১০টি অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ ৩ রোহিঙ্গাকে আটক করা হয়।
যশোর প্রতিনিধি:যশোর আদালতে বেনাপোল কাস্টম হাউসের বর্তমান ও সাবেক কমিশনারসহ ৩২ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করেছে বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট মেসার্স সাগর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আকবর আলী ।
আহত পাবনার মহিলা লীগ নেত্রী রাজশাহী একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শনিবার রাতে মারা গেছেন। এর আগে ১৯ সেপ্টেম্বর পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশা ব্রীজের উপর ট্রেনের ধাক্কায় আহত হন পাবনা সদর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুমানা আক্তার মিতু (৩৫)।
বেসরকারী টেলিভিশিন মালিকদের সংগঠন অ্যাটকোর সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু বলেছেন, ক্লিন ফিড চালু থাকলে দেশীয় টেলিভিশন লাভবান হবে। ফলে দেশে টেলিভিশন সম্প্রচারে ক্লিন ফিড বাস্তবায়তি হওয়ায় লাভবান হবে দেশের বেসরকারি টেলিভিশন শিল্প।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নড়াইলে শেখ রাসেল ১৮তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে নড়াইলের চিত্রা নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনের পাতাখালী এলাকা থেকে সাড়ে ১৬ কেজি হরিণের মাংসসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম ইস্রাফিল হোসেন (৪০)। সে খুলনার কয়রা উপজেলার পাতাখালী গ্রামের বাবু মোল্লার ছেলে।
দুর্বৃত্তের হাতে গুলিবিদ্ধ হওয়ার ২ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে কক্সবাজার জেলা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদারের।রোববার দুপুর পৌনে ১টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গায় তন্ময় তপু (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। রোববার দুপুরে শহরের গুলশানপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র তন্ময় তপু চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগর কলোনীপাড়ার আব্দুল মজিদের ছেলে ও স্থানীয় আল-হেলাল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।
সারাদেশে চলমান পরিবহন ধর্মঘটের তৃতীয় দিনে রোববার সকাল থেকে চট্টগ্রাম মহানগরীতে বাস চলাচল শুরু হয়েছে। তবে দূর পাল্লার সকল পরিবহন বন্ধ রয়েছে। অব্শ্য দ্বিগুণ ভাড়াতে মহানগরীতে বাস চলাচল করছে।
কুমিল্লার নবগঠিত উপজেলা লালমাই প্রতিষ্ঠার মাত্র চার বছরের মধ্যে শতভাগ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। বিদ্যুতের আলোয় বদলে গেছে এখানকার জনপদ। ফলে আলো-ঝলমলে লালমাই উপজেলা। মাত্র এক দশক আগেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বেশির ভাগ গ্রামের ঘরে ঘরে জ্বলত সাঁঝবাতি।
দেশের প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে সহায়তা করার লক্ষ্যে বাংলাদেশকে পাঁচটি নৌজাহাজ দেবে যুক্তরাজ্য।
জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে ভাড়া বাড়ানোর প্রস্তাবের ব্যাপারে সরকার কোনো সিদ্ধান্ত না নেয়ায় শনিবার থেকে লঞ্চ চালানো বন্ধ রেখেছেন মালিকরা। এই প্রেক্ষাপটে আজ রোববার বিকেল ৩টায় মতিঝিলের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে মালিকদের সাথে বৈঠকে বসছে সরকার।