ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী শামীমা নাসরিনকে (কোম্পানির চেয়ারম্যান) তিনদিনের রিমান্ড শেষে আজ আদালতে তোলা হবে। মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) ওহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ
সিলেট নগরীর আম্বরখানা মজুমদাররি এলাকায় ৩১নং বাসার ছাদের উপর থাকা পিলারের রডের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে দুই আপন বোন।
পাবনা প্রতিনিধি:চাকরি স্থায়ী হওয়ার ৯ মাস পর বরখাস্ত করা হয়েছে পাবনার পাকশী বিভাগীয় রেলের রাজস্ব খাতের ১৯ জন ( পোর্টার) শ্রমিককে। এসব শ্রমিক বিভিন্ন ট্রেনে কর্মরত ছিলেন। বরখাস্তের আদেশে গত ৯ মাসের বেতন-ভাতাসহ রেলের কাছ থেকে পাওয়া আর্থিক সুবিধার অর্থও সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কাজ করার সময় এক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক শ্রমিক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল সোমবার দুপুর ১টার দিকে রূপপুর প্রকল্পে এ ঘটনা ঘটে।
দালালের মাধ্যমে অবৈধ পথে বিভিন্ন সময় ভারতে যাওয়া ৩৭ জন বাংলাদেশি শিশু বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন। ৩ বছর পর আজ বিকালে তারা ভারত থেকে ফিরলেন। বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেন ।
পাবনা পৌরসভাধীন চরশিবরামপুর মহল্লায় ফালার আঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। জমি বিরোধের জের ধরে প্রতিবেশির ফালার আঘাতে মোতাহার হোসেন সরদার(৬৫) নামের ওই বৃদ্ধ ব্যক্তি নিহত হয়েছেন।
খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গুলি বিনিময়ে গুলিবিদ্ধসহ সাতজন আহত হয়েছে। ঘটনার পর সাময়িক সময়ের জন্য ভোটগ্রহণ বন্ধ ছিল।
যশোর সদর উপজেলা নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। কেবলমাত্র বাকি আছে রিটার্নিং অফিসারের অফিসিয়াল ঘোষণা।
মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে একটি ভোটকেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী শেখ কামাল ও বিদ্রোহী প্রার্থী মোশাররফ হোসেন খোকনের সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনায় আবুল কালাম নামে একজন নিহত এবং গুলিবিদ্ধ হয়েছেন আরো অন্তত ৭ জন।
অস্ত্র আইনে হওয়া মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আবদুল মালেক ওরফে বাদলের পৃথক দুই ধারায় ১৫ বছর করে মোট ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে উভয় সাজা একসঙ্গে চলবে। সেক্ষেত্রে ১৫ বছর সাজা ভোগ করতে হবে মালেককে।
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্তকে বিজয়ী ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
কক্সবাজারের চকরিয়ায় নিজ বাড়িতে কৃষক লীগ নেতাকে গুলি করে হত্যা করছে দৃর্বৃত্তরা। সোমবার (২০ সেপ্টেম্বর) ভোরে ফাঁসিয়াখালী ৯ নম্বর ওয়ার্ডের ঘোনারপাড়ার থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় আনুষ্ঠানিক বিচারকাজের তৃতীয় দফায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাঈলের আদালতে ৭ নং সাক্ষীর জবানবন্দি গ্রহণের মধ্যদিয়ে শুরু হয়েছে বিচারিক কার্যক্রম।
স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আবদুল মালেক ওরফে বাদলের বিরুদ্ধে করা অস্ত্র আইনের মামলার রায় আজ। ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ আদালতের বিচারক রবিউল আলম আজ দুপুর ১২টার দিকে এ রায় ঘোষণা করবেন বলে জানা গেছে।
যশোর প্রতিনিধি:যশোরের নওয়াপাড়া পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে। বিরুপ আবহাওয়ার কারণে সকাল থেকেই ভোটারের উপস্থিতি ছিল কম। তবে এ পৌরসভায় প্রথমবারের মতো ইভিএমে ভোট হওয়ায় ভোটারদের মাঝে রয়েছে উৎসাহ উদ্দীপনা।
পাবনায় এক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধার বসত বাড়ি লক্ষ্য করে গুলি ও হাতবোমা নিক্ষেপ করেছে দূর্বৃত্তরা। গেল শনিবার গভীররাতে আমিনপুর থানার পুরান ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ এম রফিকউল্লাহর বসত বাড়ি রঘুনাথপুরে গ্রামে এ ঘটনা ঘটে।