বিস্ফোরক ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫১ জনের বিরুদ্ধে অভিযোগ শুনানির জন্য ২১ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
বাংলাদেশ
পার্বত্য জেলা বান্দরবানে একটি গাড়িকে লক্ষ্য করে বন্দুকধারীদের হামলার পর চারজন পর্যটক আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। অবশ্য এদের কেউ গুলিবিদ্ধ হয়ে আহত হননি।
সরকারী চাকরী দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের সদস্য মোঃ ইউনুছ আলী সরদার (৩০) কে যশোর কেশবপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বিশিষ্ট সংগীতশিল্পী মো. শাফিন আহমেদকে জাতীয় পার্টির (জাপা) ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বোরহান উদ্দিন আহমেদ মিঠুকে কেন্দ্রীয় সদস্য নিযুক্ত করা হয়েছে।
ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরার পর বেনাপোল ইমিগ্রেশনে আব্দুর রহিম নামে এক পাসপোর্ট যাত্রীর স্ট্রোক করে মৃত্যু হয়েছে। তিনি ঢাকা ঢাকশিন খান এলাকার জহিরুল হকের ছেলে।
করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্থগিত হওয়া যশোরের নওয়াপাড়া পৌরসভার নির্বাচন আগামীকাল। নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। আর সুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষ্যে সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে।
রাজধানীর আগারগাঁও তালতলার একটি ভবনের ছয়তলার ছাদ থেকে নিচে পড়ে আরিফুল ইসলাম শান্ত (২৩) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি মেট্রোরেলের কর্মচারী ছিলেন।
দেশে খাদ্যশস্য উৎপাদনে বর্তমান সরকার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং কৃষকের নিরলস পরিশ্রমের ফলে কৃষি ক্ষেত্রে উল্লেখ্যযোগ্য সাফল্য অর্জিত হয়েছে মন্ত্রব্য করে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মহা পরিচালক কৃষিবিদ মো: আসাদুল্লাহ বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্যা বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা কৃষক ও কৃষির উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীদের চাহিদা পূরণের জন্য ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) সেবা চালু করেছে।
আগামী ২০ সেপ্টেম্বর যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভা নির্বাচন। নির্বাচনের শেষ মুহুর্তের প্রচার প্রচারনা জমে উঠেছে। মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলররা ভোটারদের দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।
যশোর প্রতিনিধি:আগামী ২০ সেপ্টেম্বর যশোর অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার নির্বাচন উপলক্ষে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান বিষয়ে ভোটারদেরকে নিয়ে প্রশিক্ষণ কর্মসূচী(মক ভোটিং) অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সাম্প্রতিক বছরে অনলাইন প্লাটফর্মে নানা ধরণের প্রচারণা নিয়ে বেশ সরব হয়েছে। ধারণা করা হচ্ছে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যামে পাল্টাপাল্টি অবস্থান, পরষ্পরবিরোধী প্রচারণা আরো জোরদার হবে।
হেফাজতে ইসলামের নেতা মুফতি রিজওয়ান রফিকীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। শুক্রবার দিবাগত রাতে রাজধানীর মুগদা এলাকা থেকে ডিবি পুলিশের মতিঝিল বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
চীন থেকে কেনা সিনোফার্মের আরও ৫৪ লাখ এক হাজার ৩৫০ ডোজ করোনার টিকার চালান ঢাকায় এসে পৌঁছেছে। শনিবার ( ১৮ সেপ্টেম্বর ) দুপুরে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাৎক্ষনিক ভাবে হতাহতের কোন পরিচয় পাওয়া যাযনি।
সাম্প্রতিক সময়ে দেশে করোনাভাইরাসের সংক্রমণ এবং মৃত্যু কমলেও শিগগিরই আরেকটি ঢেউ আসতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।