শারদীয় দূর্গা পুজা উপলক্ষে সরকারের বিশেষ অনুমতিতে ২০৮০ মেঃটন ্ইলিশের প্রথম চালানে বেনাপোল বন্দর দিয়ে ৪ টি ট্রাকে ২৩ মেঃটন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। আজ বিকালে কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ইলিশের ট্রাক ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে।
বাংলাদেশ
.প্রধানমন্ত্রীর তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, চলতি বছরের শেষ নাগাদ দেশে ৫জি সেবা চালু করা হবে।
বৈশ্বিক করোনায় সব কিছু যেন উলোট পালট হয়ে গেছে। অর্থনৈতিক চাকার উপর আঘাত হানার পাশাপাশি বিপুল সংখ্যক শিক্ষার্থী শিক্ষা জীবন থেকে ঝরে পড়েছে। অনেকের বাল্য বিবাহ হয়েছে। বিশেষ করে দরিদ্র পরিবারের সন্তানরায় ঝরে পড়েছে দৃশ্যমান।
সাতক্ষীরায় তথ্য অধিকারের উপর সচেতনতামূলক প্রচারণা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদের ডিজিটাল সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি সংগঠন অগ্রগতি সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর আল মামুন।
এক সঙ্গে চার সন্তান জন্মের খবরে হাসপাতালে আত্মীয়-স্বজন ও বিভিন্ন রোগীর স্বজনেরা ভিড় করছেন। বর্তমানে ঐ চার নবজাতক ও তাদের মা পুরোপুরি সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
কুষ্টিয়ায় ১বছরের শিশুকে হত্যা করে মা গলাই ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।আজ বুধবার ভোরে কুষ্টিয়া পৌর এলাকার থানাপাড়া পুরাতন বাঁধ এলাকার একটি বাড়ি থেকে মা আকলিমা খাতুনের ঝুলন্ত মরদেহ করেছে পুলিশ।
ঢাকার ধামরাইয়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় শুভ যাত্রা পরিবহনের একটি বাস উল্টে খাদে পড়েছে। এতে বাসের চালকসহ ১০ জন যাত্রী আহত হয়েছেন।
হাইকোর্টে জামিন আবেদন করেছেন ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানী। বুধবার তার আইনজীবী আশরাফ আলী মোল্লা জামিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মঙ্গলবার (২১ সেপ্টেম্বর ) ঈশ্বরদীতে রূপপুর নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প (আরএনপিপি) পরিদর্শন করেছেন।
“চলনবিলের বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক” এক আলোচনা সভায় বক্তারা বলেছেন,‘চলনবিলকে বাঁচাতে পাবনার আটঘরিয়ায় এবং রাজশাহীর চারঘাটে দু’টি স্লুইসগেট উচ্ছেদের কোন বিকল্প নেই।
রাজধানীর পল্লবী থানার প্রতারণা এবং গুলশান থানার মাদক ও বিশেষ ক্ষমতা আইনের পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন আওয়ামী লীগের উপকমিটি থেকে বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর। মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন।
মহাসড়কে চাঁদাবাজি ও শ্রমিক হয়রানি বন্ধসহ ১৫ দফা দাবিতে মঙ্গলবার সকাল ৬টা থেকে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টা কর্মবিরতির ঘোষণা দিয়েছে পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক শ্রমিক ইউনিয়ন।
করোনাকালীন সময়ে যশোরের গরীব অসহায় দুঃস্থ রোগীদের জন্য চিকিৎসা সামগ্রী প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)।
কুষ্টিয়ার চাঞ্চল্যকর সদর সাব-রেজিষ্টার নুর মহম্মদ হত্যা মামলায় ৪জনের মৃত্যুদণ্ড ও ১জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা ১২টায় কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ র বিচারক তাজুল ইসলাম জনাকীর্ণ আদালতে আসামীদের উপস্থিতিতে এই রায় দেন।
টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী। মঙ্গলবার ভোরে ভুঞাপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের উপজেলার নারান্দিয়া ইউনিয়নের যদুরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
গাজীপুরের টঙ্গীতে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে করে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ট্রেন লাইনচ্যুত হয়।