রাজধানীর তেজগাঁও এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাঁধন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি পূর্ব তেজতুরী বাজার এলাকায় রংয়ের কাজ করতেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে।
বাংলাদেশ
চীন থেকে কেনা সিনোফার্মের করোনাভাইরাসের টিকার আরেকটি চালান আজ শনিবার ঢাকায় আসছে। এবারের চালানে ৫০ লাখ টিকা পাঠাচ্ছে চীনা প্রতিষ্ঠানটি।
বরিশালে যাত্রীবাহী বাসের চাপায় তিন স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে বরিশাল নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর ঢালে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
যশোর অভয়নগর উপজেলার রাজঘাট -কার্পেটিং বাজার এলাকায় বোমা বানাতে গিয়ে শফিকুল ইসলাম শপ্পা (৩৬) নামের এক যুবক নিহত হয়েছে। তার মৃত্যুর ঘটনায় র্যাব অভিযান চালিয়ে তার বাড়ির পাশ থেকে বোমা ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর এলাকা থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে তালতলা টু বরপা রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
নাটোরে মাদক পাচারকালে ৩২ কেজি গাঁজাসহ এক এ্যাম্বুলেন্সের চালক,হেলপার ও অপর এক যাত্রীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নাটোর সদরের পূর্ব হাগুরিয়ায় অভিযান চালানো হয়।
বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশার দুই মহিলা যাত্রী নিহত হয়েছে। এসময় আটো চালকসহ ৫ যাত্রী গুরুতর আহত হয়েছে। আহতরা টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সমুদ্রের পানিতে নামার বিষয়ে ১০ নির্দেশনা জারি করেছে কক্সবাজার জেলা প্রশাসন। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় সৈকতের সুগন্ধা পয়েন্টে সমুদ্রের পানিতে নামার আগে করণীয় ও সতর্ককতার ব্যাপারে ১০ দিনব্যাপী ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে এ নির্দেশনা জারি করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী শামীমা নাসরিনকে (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং তার স্বামী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে গুলশান থানায় হস্তান্তর করেছে র্যাব।
মেট্রোরেলের মালামাল চুরির অভিযোগে পাঁচজন গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প (আরএনপিপি) উৎপাদন শুরু করলে দেশের ১৮ লাখ পরিবার সহজ লভ্যে বিদ্যুৎ সুবিধা পাবে। একই সঙ্গে দুই হাজার ৫শ’ জন দক্ষ এ শেীয় জনবল কাজের সুবিধা পাবে। যদিও এখন প্রকল্প নির্মাণ কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় অর্ধ লাখ পরিবার জড়িত রয়েছে।
বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার বলেছেন, রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজতে বাংলাদেশকে সহযোগিতা করতে তার দেশ দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
বজ্রপাত রোধে যশোর মনিরামপুর উপজেলায় তালের আটি রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে জয়পুর কমিউনিটি ক্লিনিক কমিটির উদ্যোগে উপজেলার জয়পুর মহিলা দাখিল মাদ্রাসার মোড় থেকে ঢাকুরিয়া বাজার পর্যন্ত রাস্তার দু’ধার দিয়ে কয়েকশ তালের আটি রোপন করা হয়।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
জয়পুরহাটে অভিযান চালিয়ে দেশী তৈরি অস্ত্র , ২ রাউন্ড গুলি, ছিনতাই হওয়া দুটি মটরসাইকেল উদ্ধারসহ শীর্ষ আন্ত:জেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।