পাবনা প্রতিনিধি: করোনার কারণে চলমান বিধিনিষেধের মধ্যেও ঈদ শেষে উত্তরা ল থেকে ঢাকামুখী মানুষের ঢল নেমেছে পাবনার কাজিরহাট ফেরিঘাটে। যখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যেখানে ঈদ পালন করেছেন, সেখানেই এক সপ্তাহ বা চৌদ্দদিন অবস্থান করতে হবে। কিন্তু ঢাকায় কর্মরত মানুষ ওই নির্দেশ অমান্য করে ঢাকায় পৌঁছাতে নাছোড় হয়ে পড়েছেন।
- এল নিনোর প্রভাবে বন্যায় ডুবল দুই দেশ, নিহত ৩৪
- * * * *
- ঘরের মাঠে ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত ম্যানইউ
- * * * *
- ভূমিকম্পে কাঁপল ক্যালিফোর্নিয়া, রানওয়েতে ফাটলের শঙ্কা
- * * * *
- লক্ষ্মীপুরে সৌরবিদ্যুৎ চালিত সেচ প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন
- * * * *
- বাগেরহাটে এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা
- * * * *
বাংলাদেশ
যশোর প্রতিনিধি: যশোরের চাঁচড়া বাসস্ট্যান্ড এ পুলিশ চেক পোষ্টের পাশে যশোর থেকে বেনাপোল গামী একটি বাস থেকে ১০ টি স্বর্নের বার সহ একজনকে আটক করেছে বিজিবি। বেনাপোলগামী একটি বাস থেকে এ স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত সোনার বারের ওজন ১.১৬৩ কেজি (৯৯.৭১ ভরি) । যার আনুমানিক মূল্য ৬৭,০০,০০০/- (সাতষট্টি লক্ষ) টাকা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার লকডাউনের আড়ালে ক্রাকডাউন দিয়েছে। সরকারের করোনা সংক্রমণ প্রতিরোধ করার কোনো ইচ্ছা নেই। এখানে দুটি সুবিধা পায় তারা। একটা হলো মানুষ যদি মরে যায় মরুক, আর অন্যটা হলো সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যখাতে বিরাট দুর্নীতির সুযোগ সৃষ্টি করা।’
ময়মনসিংহের ত্রিশালে বেগুনবোঝাই একটি পিকআপ ভ্যানের সাথে অন্য একটি গাড়ির ধাক্কায় একই পরিববারের তিনজন নিহত হয়েছে
যশোর প্রতিনিধি: যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত বিমল চন্দ্র দে নামে ৬০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বিকেল সোয়া ৫টার দিকে ঐ ব্যক্তি যশোর উপশহরের বলাকা হোটেলে মারা যান। মৃত বিমল চন্দ্র শরীয়তপুর সদর উপজেলার পালং এলাকার গৌরাঙ্গ চন্দ্র দের ছেলে। কোয়ারেন্টিনে তার সাথে তার স্ত্রী ও ছেলে ছিলেন।
পাবনা প্রতিনিধি: করোনার কারণে চলমান বিধিনিষেধের মধ্যে ঢাকামুখী শতাধিক যাত্রীবোঝাই বাস সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর (যমুনা সেতু ) পশ্চিম পাড়ে মহাসড়কে আটকে দিয়েছে পুলিশ। করোনা সংক্রমণ রুখতে চলমান বিধিনিষেধের মধ্যে ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে গিয়ে এসব বাসের যাত্রীরা মহা বিপাকে পড়েছেন।
যশোর প্রতিনিধি: ফিলিস্তিনে নারকীয় হামলার প্রতিবাদ ও ইহুদিবাদ ধ্বংসের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রাচ্যসংঘ যশোরের উদ্যোগে রবিবার (১৬ মে) দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে উক্ত সংগঠনের সদস্যরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
পাবনা প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহ-৪ আসনের (কালিগঞ্জ ) সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ও একই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী আহত হয়েছেন। রবিবার (১৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বলাকান্দর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এমপি’র একান্ত সহকারী সচিব এম. এ রউফ নিউজজোনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সাতক্ষীরায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তৌহিদুল ইসলাম (১৬) ও রিয়াজ মোড়ল (১৮) নামের ২ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
এম মাহফুজ আলম, পাবনা: খুলনা বিভাগ জুড়েই খাবার পানির সংকট চলছে । তবে পাঁচটি জেলা কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙা ও মাগুরায় তীব্র সংকট। তবে এর আগে এসব জেলায় এত বেশি পানির সংকট দেখা যায়নি। এর আগে এ সংকট উপকূলের জেলাগুলোতে ছিল। এবার উপকূল ছাড়াও দিন দিন অন্যত্রে পানির অভাব দেখা দিয়েছে। অনেকে বলছেন,‘ প্রায় দু’যুগ আড়াই যুগ আগে এইসব এলাকায় এ ধরণের পানির সংকট হয়েছিল।’
পাবনা প্রতিনিধি: অবশেষে নিখোঁজের দু’দিন পর কানিজ ফাতিমার মৃতদেহ পাওয়া গেল একটি ক্যানেলের কচুরিপানার মধ্যে। শনিবার (১৫ মে) সকাল সাড়ে দশটার দিকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
পাবনা প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসা ২৭ জনের মধ্যে তিনজনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে
পাবনা প্রতিনিধি: সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পাবনা জেলা কারাগারে বন্দিদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ ও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
কানাডায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। কানাডার স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে রাজধানী অটোয়া থেকে টরেন্টো যাওয়ার পথে ৪০১ হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে
যশোর প্রতিনিধি: যশোর কালেক্টরেট ভবনের জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে অগ্নিকানণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ মে) সকাল ৭টার দিকে বদ্ধ ঘরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
যশোর প্রতিনিধি: আবারও ভারত ফেরত এক করোনা রোগী যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে পালিয়েছে। ইউনুস আলী গাজী (৪০) নামে ওই ব্যক্তি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ চররামপুর গ্রামের লুৎফর রহমান গাজীর ছেলে।