বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের বহির্বিভাগের একটি কক্ষে আগুনের ঘটনা ঘটেছে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বাংলাদেশ
শেরপুর জেলায় অক্টোবর মাসের উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
পদত্যাগের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ময়মনসিংহ জেলার সদর উপজেলায় গ্রামীন সড়ক ও প্রতিষ্ঠানের ১১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা হয়েছে।
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় বৃহত্তর রংপুর অঞ্চলের জেলাসমূহের পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (জিআরআইআইপি) আওতায় চারটি সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
চট্টগ্রামের মিরসরাইয়ে প্রায় ১২ ফুট লম্বা ও ৩০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের উপস্থিতিতে দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়া ইকোপার্কের বনে সাপটিকে অবমুক্ত করা হয়।
আগামী বছর দেশে উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য (এমপি) নূরুল ইসলাম মনি। রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যার পরে বরগুনার বেতাগী কেন্দ্রীয় সার্বজনীন কালীমন্দিরের পূজা মন্ডপে সনাতনী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ থেকে মো. রাকিব নামের এক যুবককে ভুয়া চিকিৎসক সন্দেহে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। পরে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পে নেওয়া হলে সেখান থেকে তাঁকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চুরির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা সঙ্গবদ্ধ অপরাধ চক্রের সদস্য।
একদিকে হাসপাতালের মর্গে পড়ে আছে আগুনে পুড়ে যাওয়া ১০ পর্যটকের মরদেহ, অন্যদিকে প্রিয়জনের খোঁজে স্বজনদের দীর্ঘ অপেক্ষা। কেউ অপেক্ষা করছেন স্ত্রীকে ফিরে পাওয়ার আশায়, কেউ সন্তান কিংবা পরিবারের অন্য সদস্যের পরিচয় নিশ্চিত হওয়ার প্রতীক্ষায়।
জাতীয় সংসদে বিএনপির সংরক্ষিত নারী আসন-২৩ এর মনোনয়ন পাওয়ার জন্য ফরম জমা দিয়েছেন মোট ৬৮ জন। এদের মধ্যে আলোচনায় রয়েছেন অন্তত এক ডজন নেত্রী।
তবে জোর আলোচনায় আছে ৪ জন। যারা কেউ আগে সংসদ সদস্য ছিলেন, কেউবা বিএনপির সাবেক সংসদ সদস্যের মেয়ে।
রাজধানীর ডেমরায় সুলতানা কামাল সেতুর ওপর পিকআপ ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। নিহত ওই নারীর বয়স আনুমানিক ৫৫ বছর।
রোববার (১৯ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে।
জগদীশ চৌধুরীর (৬০) দান করা দুইটি চোখের কর্নিয়া দিয়ে দুই অন্ধ ব্যক্তি ফিরে পাবেন তাদের দৃষ্টিশক্তি, দেখতে পাবেন পৃথিবীর আলো, রং-রূপ ও সৌন্দর্য। গত মঙ্গলবার সকালে জগদীশ চৌধুরী চট্টগ্রামে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি তার চক্ষুদানের শেষ ইচ্ছা পোষণ করে গিয়েছিলেন। সে অনুযায়ী পরিবারের সদস্যদের সার্বিক সহযোগিতায় সন্ধানী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ইউনিট টিম জগদশী চৌধুরীর দুই চোখের কর্নিয়া সংগ্রহ করে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বহুদিন পরে বাংলাদেশ একটি গণতান্ত্রিক সরকার আজ প্রতিষ্ঠিত। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ যে, আমাদের দেশে কোনো সংখ্যালঘু শব্দ থাকবে না। আমাদের প্রত্যেক নাগরিকের সমান অধিকার থাকবে। আমরা সমান অধিকার নিয়েই আমাদের সকল ধর্মীয় অনুষ্ঠান আমরা সকলে মিলে একসাথে ভাই-ভাই, ভাই-বোন হয়ে পালন করবো। আনন্দটা আমরা ভাগাভাগি করে নেব।
নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। নিহত সাংবাদিকের পরিবারের হাতে নগদ অর্থ ও পরিবারের সবার জন্য বস্ত্র তুলে দিয়েছেন তিনি। পাশাপাশি পরিবারের আয়ের উৎস নিশ্চিত করতে নিহতের স্ত্রী আনন্দিতা সাংমাকে চাকরি দেওয়ার আশ্বাসও দিয়েছেন ডেপুটি স্পিকার।
বান্দরবানের আলীকদম উপজেলায় কলাবোঝাই একটি পিকআপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ঢালু সড়ক থেকে নিচে পড়ে গিয়েছে। এতে একজন নিহত এবং কলার মালিক ও চালক-হেলপারসহ তিনজন আহত হয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) রাত ৮টায় উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ম্যানথাক ম্রো পাড়া-সংলগ্ন নাইক্ষ্যংছড়ি টপ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।