দৈনিক আজকের পত্রিকার বিশেষ প্রতিবেদক রাশেদ রাব্বিকে সভাপতি এবং দৈনিক ইনকিলাবের জ্যেষ্ঠ প্রতিবেদক মাইনুল হাসান সোহেলকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
- পদত্যাগের ঘোষণার মাত্র ২ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত পাল্টালেন এনসিপি নেতা জাকারিয়া
- * * * *
- ফেসবুকে মাহির আবেগ আপ্লুত পোস্ট, কত ভোট পেলেন তিনি?
- * * * *
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
বাংলাদেশ
জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে একতারা মার্কা লিবারেল ইসলামিক জোটের প্রার্থী ও বাংলাদেশ জনদল(বিজেপি) মহাসচিব সেলিম আহমেদ ও তার নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসী।
ভুটানের রানীমা দরজি ওয়াংমো ওয়াংচুক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার রাজপরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার ৬ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন। শুক্রবার আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সিরাজগঞ্জের হাসপাতালে নিজের চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার ভাগ্য হলোনা গৃহবধূ রোকেয়ার (৪৪)। সে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় তার মৃত্যু হয়েছে। এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া আঞ্চলিক সড়কের মাদলা বেইলী ব্রিজ এলাকায়।
ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের কর্মী সমর্থকদের উপর সহিংসতার ঘটনায় ১৫ জন নৌকার কর্মী-সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাত থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শৈলকূপা থানার পরিদর্শক (তদন্ত) রিয়াজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক কারাবন্দির মৃত্যু হয়েছে। তার নাম সাগর আলী (৩০)। তার বন্দি হাজতি নম্বর ৪৬৯৩২/২৩ ও বাবার নাম মোবারক আলী।
রাজধানীর শ্যামপুর এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। তার নাম আনোয়ারুল গনি সজল (৩৫)।
বগুড়ায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য তাওসিব হাসান নাদিমকে (২১) গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার শাজাহানপুর উপজেলার ফটকি ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে মোটরসাইকেল বিক্রির ১৭ হাজার ১৯০ টাকা উদ্ধার করে র্যাব।
চট্টগ্রামের সীতাকুণ্ডে ইয়াবাসহ জাফর আলী নামে এক সন্ত্রাসীকে সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ড পৌর সদরের রেলওয়ে দীঘির পাড় থেকে তাদের গ্রেফতার করা হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক- ৬ এর জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে নিজের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে সংসদ সদস্য পদে নির্বাচিত হলে পুরান ঢাকাকে বাসযোগ্য করে তোলাই হবে মোহাম্মদ সাঈদ খোকনের প্রথম কাজ।
দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরে বাড়ি ফেরার পথেই ট্রাকচাপায় তারেকুজ্জামান চৌধুরী নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর পৌর শহরে এ দুর্ঘটনা ঘটে।
বরিশালের বানারীপাড়ায় একটি দোয়া অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের জন্য দোয়া চাইলেন বরিশাল-২ আসনের নৌকার প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের একদিন পর হেলাল মিয়া (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে নবীনগর পৌর এলাকার নারায়ণপুর গ্রামের পশ্চিম পাড়া কৃষি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।