বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন গুজব ও মিথ্যা ছড়াতে না পারে সেই লক্ষ্যে ফেসবুক-টিকটক-গুগল বিশেষ পদক্ষেপ নিয়েছে।
- পদত্যাগের ঘোষণার মাত্র ২ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত পাল্টালেন এনসিপি নেতা জাকারিয়া
- * * * *
- ফেসবুকে মাহির আবেগ আপ্লুত পোস্ট, কত ভোট পেলেন তিনি?
- * * * *
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
বাংলাদেশ
রাজধানীর আজিমপুরে সরকারি ‘মধ্যবিত্ত ডে কেয়ার সেন্টারে’ ১১ মাস বয়সী একটি শিশুর মৃত্যুর পর পুলিশের কাছে অভিযোগ করেছেন শিশুটির বাবা-মা। এ ঘটনায় সেন্টারটির পরিচালক রেজিনা ওয়ালী লীনাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬৩ পরিদর্শকের বদলির অনুমতি চেয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে বদলির অনুমতি এখনও দেয়া হয়নি।
ঘন কুয়াশায় ঢাকা পড়েছে খুলনা। শনিবার সকালে ঘন কুয়াশার কারণে একটু দূরের বস্তুও দৃশ্যমান বোঝা যাচ্ছে না।
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সদস্য সচিবের বাড়িতে ককটেল হামলার অভিযোগ উঠেছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১১টার দিকে সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের মধ্যম চরউরিয়া গ্রামে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছেরের বাড়িতে এই ঘটনা ঘটে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের মধ্যে দুটি জেলার ১০টি উপজেলাকে দুর্গম এলাকা ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে সুনামগঞ্জের সাতটি ও হবিগঞ্জের তিনটি উপজেলা রয়েছে। এসব দুর্গম এলাকায় হেলিকপ্টারে করে ভোটের ব্যালটসহ অন্যান্য উপকরণ পাঠানো হবে।
গাইবান্ধার পলাশবাড়ীতে আকস্মিকভাবে আগুন লেগে রাস্তার পাশের খাদে পড়েছে একটি যাত্রীবাহী বাস। তবে এ ঘটনায় কোনো যাত্রী গুরুতর আহত হননি।
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার ২৩ ডিসেম্বর ২০২৩ বিনিময় হার তুলে ধরা হলো-
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোনো বিরতি ছাড়াই চলবে ভোটগ্রহণ। এ উপলক্ষে সারাদেশের ৩০০টি নির্বাচনী এলাকার প্রতিটি ভোটকেন্দ্রে ১৫ থেকে ১৭ নিরাপত্তা সদস্যের একটি দল মোতায়েন করা হবে। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা বজায় রাখা হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে প্রচারে বাধা ও হুমকির অভিযোগে ঝিনাইদহের শৈলকুপায় দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সংবাদ সম্মেলন করেছেন।
কুষ্টিয়া-৪ আসনে নৌকা ও স্বতন্ত্র ট্রাক প্রতীকের সমর্থকদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের ৬ জন আহত হয়েছেন। এছাড়াও তিনটি নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
কক্সবাজারের টেকনাফে নাফনদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার আনুমানিক বয়স (৩৫) বছর। তার পরনে ছিল হাফ প্যান্ট ও টিশার্ট।
এক সপ্তাহ ধরে সিলেট অঞ্চলে তীব্র শীত অনুভূত হচ্ছে। এই শীত আরও বাড়বে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।এদিকে, এই শীতেও সিলেট বিভাগে হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
কুমিল্লায় একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক ও ক্যামেরাপার্সনের ওপর হামলার ঘটনায় কুমিল্লা-৬ (সদর) আসনের নৌকার প্রার্থী আকম বাহাউদ্দিন বাহার এমপিকে শোকজ করা হয়েছে।
ভোট বর্জন এবং সরকারকে অসহযোগিতার আহ্বান জানিয়ে ঢাকাসহ সারাদেশে বিএনপি ও সমমনা দলগুলোর টানা ৩ দিন প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ আজ (শনিবার) শেষ হচ্ছে। আগামীকাল রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি।
ঘন কুয়াশায় শরীয়তপুর নরসিংহপুর-চাঁদপুর হরিণাঘাট নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে এ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।