ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে রোববার রাতে ডুবে যাওয়া ওয়াটার বাসটিতে বালুবোঝাই একটি বাল্কহেডের ধাক্কা লেগেছিল। এই ওয়াটার বাসে ৫০ জনের মতো যাত্রী ছিলেন।
বাংলাদেশ
সাতক্ষীরা কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ছাদে বন্ধুর জন্মদিনের কেক কেটে টিকটক করায় শিক্ষকের মারধরে প্রতাপ চন্দ্র দাশ নামে নবম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।
সিলেটের বিশ্বনাথ উপজেলার বিএনপির চার নেতাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে বিভিন্ন জেলায় করা মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহীর জেলা আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আর রিমান্ড না নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসাথে ওই অভিযোগে বিভিন্ন জেলায় করা মামলা শুধু রাজশাহীর আদালতে বিচার করার নির্দেশ দেয়া হয়েছে।
দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে অবশেষে পোস্টগ্রাজুয়েট মেডিক্যাল শিক্ষার্থীদের (ট্রেইনি চিকিৎসক) ভাতা পাঁচ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে।
নরসিংদীর শিবপুরে সেচ পাম্পের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে খাদিজা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার বাঘাব ইউনিয়নের কুন্দারপাড়ার গোল্লাবাড়ির নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
গাজীপুরের পূবাইলে মাদ্রাসার ছাত্রী এক শিশুকে ধর্ষণের পর ডোবার পানিতে ফেলে হত্যা করেছে প্রতিবেশী এক যুবক। ঘটনার পরদিন পুলিশ ওই শিশুর লাশ ডোবা থেকে উদ্ধার করে।
সম্মেলনের প্রায় আট মাস পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ। রবিবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অনুমোদনের পর এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ওবায়দুল কাদের পূর্ণাঙ্গ কমিটিতে অনুমোদন দেন।
ঢাকার কেরানীগঞ্জের তেলঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী একটি ওয়াটার বাস ডুবে গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরিরা সেখানে কাজ করছেন।
চাঁদপুরের মেঘনা নদীতে তলা ফেটে সিমেন্টের কাঁচামালবাহী একটি কার্গো জাহাজ ডুবতে বসেছে। রবিবার (১৬ জুলাই) বেলা ১১ টার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জের উলানিয়া সংলগ্ন মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটেছে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সংলাপ নিয়ে বিদেশীরা কিছু বলেনি এবং বিএনপিও সংলাপ চায় না।আজ রোববার সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় স্বামীকে হত্যার ২২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ডলি বেগমকে (৪২) গ্রেফতার করেছে র্যাব।রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-৫। এর আগে শুক্রবার ঢাকার আদাবর থেকে তাকে আটক করা হয়।
প্রায় পাঁচ ঘণ্টা পর রাজধানী ঢাকার সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রেলওয়ে পূর্বাঞ্চলে মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেনের আশ্বাস এবং তেজগাঁওয়ের এডিসি হাফিজ আল ফারুকের অনুরোধে অস্থায়ী শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
সিলেটে চেকপোস্টে দায়িত্ব পালনকালে মটরসাইকেলের ধাক্কায় এক পুলিশ কনস্টেবলের নিহত হয়েছেন।
আজ রোববার দুপুর অনুমান সাড়ে ১২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার পারাইরচকে এ ঘটনা ঘটে।
নিহত পুলিশ কনস্টেবলের নাম ফয়সল আহেমদ (২৭)।
যশোরের শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবল হত্যা মামলাটির কার্যক্রম দেড়যুগ ধরে উচ্চ আদালতের নির্দেশে ‘ফাইলবন্দি’ হয়ে রয়েছে। ফলে হত্যাকান্ডের ২৩ বছরেও খুনিদের বিচারের মুখোমুখি করা যায়নি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশ নয়, বিএনপির রাজনীতিই আজ ধ্বংসের শেষ প্রান্তে।