কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী হবে।
বাংলাদেশ
রিট শুনানির একদিন আগেই চিকিৎসার জন্য দেশের বাইরে চলে গেছেন দুদকের করা মামলার আসামি যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট।
সাভারে তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশনের আঞ্চলিক অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। প্রায় ১২ দিন যাবৎ উপজেলার ফুলবাড়িয়ায় ১৫টি গ্রামে গ্যাস না থাকায় চরম দুর্ভোগে পড়েন সাধারণ জনগণ।
রাজধানীর এফডিসি সংলগ্ন রেললাইন অবরোধ করে বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসছে রেলওয়ে ও পুলিশ কর্তৃপক্ষ।
ভর্তুকি মূল্যে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি আজ রোববার থেকে সারাদেশের মতো রাজশাহীতেও শুরু হওয়ার কথা ছিল।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১ মামলায় হাজিরার জন্য ২০ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
সারাদেশে চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলায় কর্মরত ডাক্তার ও নার্সরা।
রাজধানীর নয়াপল্টনে আগামী ১৮ ও ১৯ জুলাই পদযাত্রা কর্মসূচি এবং ২২ জুলাই সমাবেশ করতে বিএনপিকে মৌখিক অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রাজধানীতে আগামী ১৮ ও ১৯ জুলাই পদযাত্রা কর্মসূচির অনুমতি নিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে পৌঁছেছে বিএনপির প্রতিনিধি দল।
কুড়িগ্রামে নদ-নদীর পানি কমে সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। রোবাবার শুধু দুধকুমার নদের পানি বাদে তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলাসহ সবক'টি নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে
জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে নিজের কাছে রাখতে বাংলাদেশী বাবার করা আপিল খারিজ করে দিয়েছেন আদালত। এর ফলে পারিবারিক আদালতের রায় বহাল থাকল। অর্থাৎ ওই দুই শিশু মায়ের কাছেই থাকবে।
রাজধানীতে রেললাইন অবরোধ করেছে রেলওয়ের শতাধিক অস্থায়ী শ্রমিক। চাকরি স্থায়ীকরণ ও আউটসোর্সিংয়ের প্রতিবাদে রেললাইনে অবস্থান নিয়েছেন তারা। এতে রাজধানীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
দেশের ৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। শনিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মাদারীপুরের ডাসারে পৃথক সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান (২৪) ও মো. হাফিজ (৩১) নামের দু’জন মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন।
দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ছে নদ-নদীর পানি। ফলে সারাদেশে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। সঙ্গে তীব্র হচ্ছে নদী ভাঙন। ইতিমধ্যে দেশের উত্তরাঞ্চেলর জেলা নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, সিরাজগঞ্জে বন্যা দেখা দিয়েছে।
সিরাজগঞ্জের বেলকুচিতে রুবেল হোসেন (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরপাড়ে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।