সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে তিনজন সিলেটের, চারজন হবিগঞ্জের ও একজন মৌলভীবাজারের বাসিন্দা
বাংলাদেশ
গাজীপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। জেলার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে মোট ৫৫ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। এখন পর্যন্ত চলতি মাসে মোট ৮৮ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিয়েছেন।
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের প্রতিশ্রুতিতে এক কিশোরীকে (১৫) ধর্ষণের ঘটনায় আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা বাস শ্রমিক ইউনিয়নের বর্তমান ও সাবেক সভাপতির সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন।
জামালপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ছানোয়ার জাহান শিমুল (২৮) নামে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। বুধবার সকালে জামালপুর সদরের বগালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহের কালীগঞ্জে গলা কেটে আনোয়ার হোসেন নামে এক ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার মৃত্যু নিয়ে পুলিশ, পরিবার ও প্রতিবেশীরা ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে সফররত প্রতিনিধিদল রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান।
যশোরে বুলবুল হোসেনকে তার ইজিবাইক চুরির উদ্দেশ্যে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার কারার পর বুধবার (১২ জুলাই) জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) বেলাল হোসাইন সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান।
যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করবেন।
বিএনপি দেশবিরোধী চক্রান্তে লিপ্ত উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিএনপির দেশবিরোধী চক্রান্ত প্রতিহত করা হবে।তিনি বলেন, নানা ষড়যন্ত্রের তারা (বিএনপি), শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে।
ডেঙ্গু রোগের বাহক এডিস মশা নিধনকল্পে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় ৯৭টি শিক্ষা প্রতিষ্ঠানে আজ বিশেষ চিরুনি অভিযান পরিচালিত হয়েছে।
'সরকারের পদত্যাগের এক দফা' দাবিতে সমমনা দল ও জোটকে সাথে নিয়ে যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়ে ঢাকাসহ সারাদেশে জেলা ও মহানগরে পদযাত্রা কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।
নির্দলীয় নিরপেক্ষ সরকারসহ বেশ কিছু দাবিতে এক দফা আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বিকালে নয়া পল্টনে আয়োজিত বিশাল সমাবেশ থেকে এই এক দফার ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ভিসা আবেদন পদ্ধতি আরো সহজ করতে ও দীর্ঘ লাইনের কারণে ভিসা আবেদনকারীদের অসুবিধা কমাতে নতুন নিয়ম চালু করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, জনগণের সচেতনতা এবং তাদের দায়িত্বশীল ভূমিকা পালনই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারে।
বিএনপি ছাড়া তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কারো মাথাব্যথা নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো আলোচনা হয়নি।