বাংলাদেশ

গৃহবধূকে ধর্ষণের অভিযােগে যুবক গ্রেফতার

গৃহবধূকে ধর্ষণের অভিযােগে যুবক গ্রেফতার

রাজধানীর হাজারীবাগ থেকে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতার ডালিম মল্লিক (৩৩) বাগেরহাটের মোড়লগঞ্জের মৃত আলম মল্লিকের ছেলে। বাগেরহাটে ধর্ষণ মামলা দায়েরের পর গতকাল দিবাগত রাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। 

ছাত্রলীগ নেতা জসিম হত্যা : ৮ জনের মৃত্যুদণ্ড

ছাত্রলীগ নেতা জসিম হত্যা : ৮ জনের মৃত্যুদণ্ড

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা মেহেদী হাছান জসিমকে গুলি করে হত্যার দায়ে আটজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমিনা ফারহিন এ রায় ঘোষণা করেন।

ডুলাহাজারায় বেপরোয়া গাড়ির ধাক্কায় কলেজছাত্র নিহত

ডুলাহাজারায় বেপরোয়া গাড়ির ধাক্কায় কলেজছাত্র নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মারছা গাড়ির ধাক্কায় ডুলাহাজারা রাকিবুল ইসলাম (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মাথায় ব্যান্ডেজ নিয়ে হাসপাতাল থেকে হাইকোর্টে নিপুণ রায়

মাথায় ব্যান্ডেজ নিয়ে হাসপাতাল থেকে হাইকোর্টে নিপুণ রায়

ঢাকার কেরানীগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় আগাম জামিন নিতে হাসপাতাল থেকে হাইকোর্টে এসেছেন বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরী। গ্রেফতার এড়াতে তিনি হাসপাতাল থেকে সরাসরি হাইকোর্টে এসেছেন। তার মাথার ব্যান্ডেজ এখনো খোলা হয়নি।

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহকালে আটক ২

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহকালে আটক ২

কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহকালে অস্ত্র ও গুলিসহ মোহাম্মদ জাবের (২০) এবং নুরুল আমিন (২০) নামে দুজনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজন রোহিঙ্গা।

নড়াইলে গ্রাম পুলিশকে কুপিয়ে হত্যা

নড়াইলে গ্রাম পুলিশকে কুপিয়ে হত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি এলাকায় গ্রামপুলিশ বকুল শেখকে (৪২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার বাড়ির পাশে এ ঘটনা ঘটে। 

চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর করার দাবি রওশন এরশাদের

চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর করার দাবি রওশন এরশাদের

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছর করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্টপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ।

শাহরিয়ার আলমের সাথে জাতিসঙ্ঘের বিশেষ দূতের সাক্ষাৎ

শাহরিয়ার আলমের সাথে জাতিসঙ্ঘের বিশেষ দূতের সাক্ষাৎ

জাতিসঙ্ঘের চরম দারিদ্র্য ও মানবাধিকার বিষয়ক বিশেষ দূত অলিভার ডি শুটার আজ রোববার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলমের সাথে সাক্ষাৎ করেছেন।

ডলার সংকটে প্রায় এক মাস বন্ধ থাকবে পায়রা বিদ্যুৎ কেন্দ্র

ডলার সংকটে প্রায় এক মাস বন্ধ থাকবে পায়রা বিদ্যুৎ কেন্দ্র

ডলার সংকটের কারণে কয়লার দাম দিতে না পারায় সাময়িকভাবে বন্ধ হতে যাচ্ছে বাংলাদেশের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, পায়রা বিদ্যুৎ কেন্দ্র। কয়লা না থাকায় এই বিদ্যুৎ কেন্দ্রের দু’টি ইউনিটের একটিতে গত বৃহস্পতিবার থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে গাজীপুর নগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহর সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে গাজীপুর নগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহর সাক্ষাৎ

গাজীপুর নগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আজমত উল্লাহ্ খান আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।