টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ রাস্তার পাশে একটি বসতঘরে ঢুকে যায়। এ সময় পিকআপের নিচে চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় মা-মেয়ে নিহত হয়েছেন।
বাংলাদেশ
কক্সবাজারের চকরিয়ায় মুরগির খামারের কুকুর মারা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. তুহিন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং ৯ নম্বর ওয়ার্ড তচ্ছিয়ার পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। তুহিন ওই এলাকার মো. পাভেলের ছেলে।
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে পিঞ্জু হাওলাদার (২৩) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে উপজেলার দৈবজ্ঞহাটি এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পিঞ্জু হাওলাদার মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ গ্রামের বদিউজ্জামান খোকার ছেলে।
রংপুরের পীরগাছায় আলাইকুমারী নদীতে ঝুঁকিপূর্ণ একটি ব্রিজ ভেঙে পড়ায় চলাচল বন্ধ হয়ে গেছে। রবিবার রংপুর-পাওটানা সড়কের দামুর চাকলা বাজারের নিকটে ২৭ মিটার দৈর্ঘ্য ব্রিজটি ভেঙে নদীতে পড়ে যায়। এতে করে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে
আগামী মাসে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে সোমবার গাজীপুর থেকে বরিশাল এসে পৌঁছেছে ১৫ শ’ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন আন্তর্জাতিক ইসলামিক সংস্থার (ওআইসি) মহাসচিব হিসেন ব্রাহিম ত্বহা।
সোমবার (২৯ মে) সকালে বিমানযোগে কক্সবাজার পৌঁছে সেখান থেকে উখিয়ার কুতুপালং ফোর এক্সটেনশন ক্যাম্পে যান তিনি। এছাড়াও আরো কয়েকটি ক্যাম্প পরিদর্শন করেন।
পাবনায় বিদ্যুৎ, গ্যাস পেট্রোলিয়াম বিষয়ে অংশীজনের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের চেয়ারম্যান মোঃ নুরুল আমিন। সোমবার (২৯ মে) পাবনা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জাতিসঙ্ঘের চরম দারিদ্র্য ও মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদক ওলিভিয়ার ডি শ্যুটার বলেছেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে প্রত্যাশিত স্তরে উন্নীত হওয়ার পর একটি অধিকারভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে হলে বাংলাদেশ সরকারকে সস্তা শ্রমের ওপর নির্ভরতা কমাতে হবে।
পাবনায় মসলার বাজারে দ্রব্যমূল্যর উর্ধ্বগতি, মূল্য তালিকা না রাখা ও ভেজাল খাদ্য বিরোধী অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা।
পাবনার আমিনপুরের ঢালারচরে জমিতে বিরোধ দেখিয়ে এলাকাবাসীর কাছ থেকে চাঁদা চাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন তিন ব্যাংক কর্মকর্তা।
রাজধানীর মহাখালী ফ্লাইওভার থেকে লোহার রড পড়ে আঘাত পেয়ে সোমবার ১২ বছরের অজ্ঞাতনামা এক শিশুর মৃত্যু হয়েছে।
নির্বাচনে জয়লাভ করায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘গত ১৪ মে ২০২১ অনুষ্ঠিত নির্বাচনে তুর্কি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে আপনার পুনঃনির্বাচনের কথা জানতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেছেন, বিএনপি বিদেশী প্রভুদের তুষ্ট করার জন্য মিলিয়ন ডলার খরচ করে লবিস্ট ফার্ম নিয়োগ করেছে। তাদের সেই ষড়যন্ত্র এখনো অব্যাহত।
বাংলাদেশের জন্য নতুন মার্কিন ভিসা নীতির ফলে বিএনপি আর নির্বাচন প্রতিহতের ঘোষণা দিতে পারবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ভিসা নীতি ঘোষণার সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র বলেছে যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে চাচ্ছেন, এটি তার জন্য সহায়ক হবে।
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৩ জুলাই (বৃহস্পতিবার) দিন ধার্য করেছেন আদালত।