আইন

অধিকারের আদিলুর-এলানের মামলার রায় পেছাল

অধিকারের আদিলুর-এলানের মামলার রায় পেছাল

হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নিয়ে বিভ্রান্তি তৈরির অভিযোগে মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক নাসিরুদ্দিন এলানের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়েছে। 

সুনামগঞ্জের ছাতকে বিপজ্জনক বর্জ্য অপসারণের পদক্ষেপ জানতে চেয়েছেন হাইকোর্ট

সুনামগঞ্জের ছাতকে বিপজ্জনক বর্জ্য অপসারণের পদক্ষেপ জানতে চেয়েছেন হাইকোর্ট

পরিবেশ সুরক্ষা আইনের অধীন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালার সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে সুনামগঞ্জের ছাতক থেকে বিপজ্জনক বর্জ্য অপসারণের কেন নির্দেশনা দেয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 

হেফাজতের তাণ্ডব: অধিকারের আদিলুর-এলানের মামলার রায় আজ

হেফাজতের তাণ্ডব: অধিকারের আদিলুর-এলানের মামলার রায় আজ

২০১৩ সালে মতিঝিলে হেফাজত ইসলামের সমাবেশে অভিযান নিয়ে তথ্য বিকৃতির অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও সংগঠনটির পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে করা মামলার রায় আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ঘোষণা করা হবে। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করবেন। এটা তথ্যপ্রযুক্তি আইনের প্রথম মামলা।

৪৩ লাখ মামলার নিষ্পত্তি সহজ কথা নয় : প্রধান বিচারপতি

৪৩ লাখ মামলার নিষ্পত্তি সহজ কথা নয় : প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, অল্প বিচারক দিয়ে ৪৩ লাখ মামলার বিচারকাজ শেষ করা চাট্টিখানি কথা নয়। মামলা নিষ্পত্তির হার ১২৫ শতাংশে উন্নীত করা গেলে কয়েক বছরের মধ্যে মামলাজট কমানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

খুলে ফেলা হলো ডেপুটি অ্যাটর্নি এমরানের নেমপ্লেট

খুলে ফেলা হলো ডেপুটি অ্যাটর্নি এমরানের নেমপ্লেট

শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিপক্ষে বিবৃতিতে স্বাক্ষর করতে অস্বীকৃতির কথা গণমাধ্যমে জানানোর ঘটনায় অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়ার নাম সম্বলিত নেমপ্লেট খুলে ফেলা হয়েছে। 

ডিএজি এমরানের অন্য উদ্দেশ্য আছে : অ্যাটর্নি জেনারেল

ডিএজি এমরানের অন্য উদ্দেশ্য আছে : অ্যাটর্নি জেনারেল

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে বিশ্বনেতাদের বিবৃতির প্রতিবাদে কোনো পাল্টা বিবৃতি তৈরি করা হয়নি এবং আইন কর্মকর্তাদের সই করতেও বলা হয়নি বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

ড. ইউনূসের বিচার শুরু

ড. ইউনূসের বিচার শুরু

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার বিচার শুরু হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ঢাকার তৃতীয় শ্রম আদালতে বিচারকার্য শুরু হয়।

সাজার বিরুদ্ধে সাহেদের আপিল শুনানি গ্রহণ

সাজার বিরুদ্ধে সাহেদের আপিল শুনানি গ্রহণ

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলায় তিন বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে করা রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমের আপিলটি শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

বার্নিকাটের গাড়িবহরে হামলা : অধিকতর তদন্ত প্রতিবেদন ৪ অক্টোবর

বার্নিকাটের গাড়িবহরে হামলা : অধিকতর তদন্ত প্রতিবেদন ৪ অক্টোবর

ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৪ অক্টোবর  দিন ধার্য করেছেন আদালত। 

ড. ইউনূসের বিপক্ষে লড়বেন না খুরশীদ আলম খান

ড. ইউনূসের বিপক্ষে লড়বেন না খুরশীদ আলম খান

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের পক্ষে আইনি লড়াই থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন দুদকের সিনিয়র অ্যাডভোকেট মো: খুরশীদ আলম খান।

অবকাশকালীন বিচারকার্য পরিচালনায় হাইকোর্টে ২৬ বেঞ্চ

অবকাশকালীন বিচারকার্য পরিচালনায় হাইকোর্টে ২৬ বেঞ্চ

রোববার ৩ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত শুরু হওয়া অবকাশকালীন ছুটিতে হাইকোর্টে বিচারকাজ পরিচালনার জন্য দুই পর্বে ২৬টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

সাক্ষ্যগ্রহণ বন্ধ চেয়ে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন

সাক্ষ্যগ্রহণ বন্ধ চেয়ে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন

নাইকো দুর্নীতি মামলায় নথি দেখে আদালতে দুদকের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ বন্ধ চেয়ে অবকাশকালীন হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।