কয়েকজন নোবেল বিজয়ী, রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সুশীল সমাজের সদস্যদের খোলা চিঠিকে ‘অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত’ উল্লেখ করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
আইন
সদরঘাটসহ দেশের সব নৌবন্দরে প্রবেশের সময় ১০ টাকা ফি নেওয়া কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এবি পার্টিকে (আমার বাংলাদেশ পার্টি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না দেয়ার সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর বিদায়ী সংবর্ধনা বর্জন করেছে বিএনপি সমর্থক ও সরকার বিরোধী আইনজীবীরা।
বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে ব্যর্থ হলে জাতিকে খারাপ সময়ের জন্য অপেক্ষা করতে হবে।
পুলিশ কনস্টেবল শামীম হত্যা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং দলটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত এক কার্য দিবসে মামলা নিষ্পত্তিতে রেকর্ড গড়েছেন।
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলা বাতিলের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছে ১৯টি আন্তর্জাতিক মানবাধিকার ও প্রেস ফ্রিডম সংস্থা সংস্থা। পাশাপাশি সাংবাদিকসহ এই আইনের মামলায় আটক ব্যক্তিদের মুক্তি দেওয়ার দাবিও জানিয়েছে
ধর্ষিতার মেডিকেল পরীক্ষায় দুই আঙুলের মাধ্যমে পরীক্ষার (টু ফিঙ্গার টেস্ট) পদ্ধতি নিষিদ্ধ ঘোষণা করে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট এলাকায় সব ধরনের সভা-সমাবেশ না করার বিষয়ে হাইকোর্টের দেওয়া রায় কঠোরভাবে অনুসরণের জন্য আইনজীবীদের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
বিএনপি সমর্থক সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের বিষয়ে আগামী ১৯ অক্টোবর শুনানির দিন ধার্য করেছেন আদালত।
নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার করা আবেদনের আদেশ আজ বুধবার (৩০ আগস্ট) দেওয়া হবে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে আদেশ দেবেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক দেওয়া সব বক্তব্য অনলাইন থেকে সরানোর আদেশ দেওয়ার সময় এজলাস কক্ষে বিএনপিপন্থি আইনজীবীর কজলিস্ট ছুড়ে মারার ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেছেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।
আপিল বিভাগের দুজন বিচারপতি পদত্যাগের ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয়া এবং তাদের পদত্যাগের দাবিতে মিছিল সমাবেশ করায় বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালসহ বিএনপিপন্থী সাতজন আইনজীবীর বিরুদ্ধে আপিল বিভাগে আদালত অবমাননার আবেদন করা হয়েছে।
মেডিকেলের ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় চিকিৎসক জেড এম এস সালেহীন শোভনসহ দশ আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শোক দিবসের অনুষ্ঠানে নিজেদের ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ উল্লেখ করে বক্তব্য দেয়ায় আপিল বিভাগের দু'জন বিচারপতির পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টে ও রাজপথে কালো পতাকা মিছিল করেছে বিএনপিসহ সরকার বিরোধী আইনজীবীদের মোর্চা ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট।