রাতে ঘুমের আগে কাজু খান, মন-মেজাজ রিল্যাক্স হবে

রাতে ঘুমের আগে কাজু খান, মন-মেজাজ রিল্যাক্স হবে

ফাইল ছবি

নিয়মিত কাজুবাদাম খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। বিভিন্ন ভাবে ভালো থাকবে আমাদের শরীর-স্বাস্থ্য। তবে প্রতিদিন কাজু খেলে অল্প পরিমাণে খেতে হবে। ২ থেকে ৩টা; নাহলে দেখা দিতে পার পেটের সমস্যা।

রাতে ঘুমের আগে কাজু খেলে মন-মেজাজ রিল্যাক্স হবে

রাতে ঘুমের আগে কাজুবাদাম খেতে পারলে আপনার গাঢ় ঘুম হবে। আসলে কাজুতে রয়েছে ট্রিপটোফেন নামের একটি অ্যামাইনো অ্যাসিড। এই ট্রিপটোফেন আমাদের শরীরে মেলাটোনিন এবং সেরাটোনিন সঠিক মাত্রায় ক্ষরণ হতে সাহায্য করে। মেলাটোনিন এবং সেরাটোনিন হলো দুইটি হরমোন যা আমাদের স্লিপ সাইকেল নিয়ন্ত্রণ করে। অতএব, এই দুই হরমোনের সঠিক ক্ষরণের ফলে রাতে ভালো ঘুম হবে আপনার।

তাই রাতে ঘুমোতে যাওয়ার আগে ২ থেকে ৩টা কাজু খেতে পারেন আপনি। রাতে শোয়ার আগে কাজু খেলে আপনার মন-মেজাজ হবে রিল্যাক্স। অর্থাৎ স্ট্রেস কমাতেও সাহায্য করে কাজুবাদামে থাকা উপকরণ। আর স্ট্রেস কমে গেলে যে ভালো ঘুম হবে সেটাতো সবারই জানা।