বিশ্ব খাদ্য কর্মসূচিতে জনবল নিয়োগ দিচ্ছে জাতিসংঘ
ছবিঃ সংগৃহীত।
ইউনাইটেড ন্যাশন্স ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে (ডব্লিউএফপি) ‘প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইউনাইটেড ন্যাশন্স ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)
বিভাগের নাম: নিউট্রিশন
পদের নাম: প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ০২ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অভিজ্ঞতা: ০৫ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: কক্সবাজার
আবেদনের নিয়ম: আগ্রহীরা United Nations World Food Programme (WFP) এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৩ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: বিডিজবস ডটকম