লেজিসলেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ড. হাফিজ-শাফায়াত
ফাইল ছবি
লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরীকে পদাধিকারবলে সভাপতি এবং যুগ্মসচিব এস. এম. শাফায়েত হোসেনকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ লেজিসলেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্য হলেন- সহ-সভাপতি যুগ্মসচিব (ড্রাফটিং) মো. রফিকুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সিনিয়র সিস্টেম এনালিস্ট মোহাম্মদ জিয়া উদ্দীন, সাংগঠনিক সম্পাদক উপসচিব (ড্রাফটিং) মোহাম্মদ আব্দুল হালিম, কোষাধ্যক্ষ উপসচিব (ড্রাফটিং) মো. রাজিব হাসান, দফতর সম্পাদক উপসচিব (ড্রাফটিং) মৌসুমী দাস, প্রচার সম্পাদক সিনিয়র সহকারী সচিব (ড্রাফটিং) সৌমেন পালিত বাবু।
নির্বাহী সদস্য যুগ্মসচিব (লেজিসলেটিভ অনুবাদ) মুহঃ জাকির হোসেন, যুগ্মসচিব (ড্রাফটিং) মো. মাহবুবুর রহমান, সিনিয়র সহকারী সচিব (ড্রাফটিং) মো.আবু রায়হান, সিনিয়র সহকারী সচিব (ড্রাফটিং) জিহান বিনতে এনাম, সিনিয়র সহকারী সচিব, (লেজিসলেটিভ অনুবাদ) মো. আরিফ রাব্বানী খান, সিনিয়র সহকারী সচিব (মুদ্রণ ও প্রকাশনা) মোহাম্মদ দেলোয়ার হোসেন, সহকারী সচিব (ড্রাফটিং) মুহাম্মদ হারেস।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে বাংলাদেশ লেজিসলেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের ২০২৫-২৬ সনের জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়।
সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এস এম শাফায়েত হোসেন বলেন, লেজিসলেটিভ সার্ভিসের দীর্ঘদিনের বঞ্চনা, বৈষম্য ও ক্ষোভ দূরীকরণ, সার্ভিসের উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধসহ ও সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। এজন্য সম্মিলিতভাবে কাজ করার জন্য বাংলাদেশ লেজিসলেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন সক্রিয় ও অগ্রণী ভূমিকা পালন করবে।
লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ আইনের খসড়া, বিধিমালা, প্রবিধানমালা, উপ-আইন, প্রজ্ঞাপন, আইনগত বাধ্যবাধকতা রয়েছে এরূপ যে কোনো ডকুমেন্ট ভেটিং ও অনুবাদ, সকল মন্ত্রণালয় ও বিভাগকে আইনগত মতামত প্রদান, সকল প্রকার চুক্তি, ট্রিটি, এগ্রিমেন্ট, সমঝোতা-স্মারক ও অন্যান্য আইনগত দলিল ভেটিং, আইন প্রকাশনার গ্রন্থস্বত্ব সংরক্ষণ, ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে।