ফরিদপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ

ফরিদপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ

ছবি : প্রতীকি

ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে ৬ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত হামজা শেখ (২৯) পলাতক রয়েছেন। রবিবার (২ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে। শিশুটি স্থানীয় একটি স্কুলের প্রথমশ্রেণির ছাত্রী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির পাশে আমবাগানে তিনটি শিশু খেলা করছিল। এসময় অভিযুক্ত হামজা শিশুটিকে পাখির বাচ্চা ধরে দেওয়ার লোভ দেখায়। পরে ঝোপের আড়ালে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে বাকি দুই শিশু খারাপ কিছু হয়েছে টের পেয়ে বাড়ির লোকজনকে খবর দেয়। খবর পেয়ে বাড়ির লোকজন দৌড়ে আসলে ধর্ষক হামজা পালিয়ে যায়। পরে শিশুটিকে সন্ধ্যার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, একটি শিশু ধর্ষণের শিকার হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।  এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে