এবি ব্যাংক দিল ‘গ্রাহক সম্মাননা’

এবি ব্যাংক দিল ‘গ্রাহক সম্মাননা’

সংগৃহীত

এবি ব্যাংক পিএলসি সম্প্রতি ‘গ্রাহক সম্মাননা’ অনুষ্ঠানের আয়োজন করে।

গ্রাহকদের সম্মানার্থে ফেব্রুয়ারি মাসব্যাপী দেশজুড়ে এবি ব্যাংকের সব শাখা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানসমূহে এবি ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত গ্রাহকরা ব্যবসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং ব্যাংকের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠান শেষে গ্রাহকদের মাঝে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।