বরগুনায় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বরগুনায় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ছবি : প্রতীকি

বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের খাজুরা গ্রামে একটি বাগান থেকে মানসিক প্রতিবন্ধী এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবকের নাম মো. নাঈম (২৬)। 

বুধবার (২১ মে) সকালে স্থানীয় এক কৃষক বাগানে গেলে পচা গন্ধ পান। 

এ সময় তিনি এক যুবকের অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী ও স্থানীয় ইউপি সদস্যকে খবর দেন। তারা এসে বরগুনা থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে বরগুনা মর্গে পাঠায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, মো. নাঈম মানসিক বিকারগ্রস্ত ছিল। এছাড়াও তিনি অবসেসিভ- কম্পালসিভ ডিসঅর্ডার (ওসিডি) রোগে আক্রান্ত ছিল। গত তিন দিন আগে বাড়ি থেকে বের হওয়ার পরে সে আর বাড়ি ফেরেনি বলে জানান নিহতের মা। 

এদিকে মরদেহের হাতের লাল সুতা ও পরনের কাপড় দেখে পরিবার নাঈমকে শনাক্ত করেছে। 

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, মরদেহ পাওয়া গেছে এ ধরনের খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে।