আংটি পরায় হাতে দাগ, দূর করবেন যেভাবে

আংটি পরায় হাতে দাগ, দূর করবেন যেভাবে

ছবি: সংগৃহীত

আংটি— কেবল একটি গয়না নয়, কখনো কখনো এটি সম্পর্কের চিহ্ন বহন করে। প্রিয়জনের দেওয়া আংটি সবসময় পরে থাকে বেশিরভাগ মানুষ। কিন্তু সবসময় আংটি পরে থাকলে হাতে সাদা দাগ পড়ে। চোখে পড়লেও বিষয়টি খুব একটা পাত্তা দেয় না কেউ। কিন্তু এমন দাগ দেখতে মোটেও ভালো লাগে না। 

আংটি পরে হাতে দাগ হলে কী করবেন? এই দাগ দূর করার উপায় কী? চলুন জেনে নিই- 

একটানা আংটি পরে থাকবেন না

আংটির দাগ দূর করার আগে জেনে নিন একটানা আংটি পরে থাকা মোটেও ভালো নয়। সপ্তাহে অন্তত এক বা দুই দিন আঙুল থেকে আংটি খুলে রাখুন। এতে আঙুলের স্বাস্থ্য ভালো থাকবে। এবার চলুন জেনে নেওয়া যাক আংটির কারণে হওয়া সাদা দাগ তুলবেন কী করে? 

সপ্তাহে অন্তত দুদিন হাতের আঙুল স্ক্রাবার দিয়ে ঘষে নিন। এতে ত্বকের মরাকোষ দূর হবে। সেসঙ্গে আঙুল থেকে আংটির দাগও দূর হবে।

ঘর থেকে বের হওয়ার আগে হাতে সানস্ক্রিন মেখে নিন। এতেও সমাধান মিলবে।

দিনে অন্তত তিনবার দাগের জায়গায় অ্যালোভেরা জেল লাগান। হালকা হাতে মাসাজ করুন। দেখবেন দাগ দূর হবে।

প্রতিমাসে নিয়ম করে মেনিকিওর করুন। দেখবেন হাতের আঙুলে আর দাগ থাকছে না।