পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক উদ্ধার

পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক উদ্ধার

সংগ্রহীত ছবি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বিজিবি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার রাতে বিয়ানীবাজার-৫২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ নিউ পাল্লাথল বিওপির একটি টহল দল উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল চৌমুহনী এলাকায় টহল দিচ্ছিল। এ সময় রাস্তার পাশে একটি একনলা বন্দুক দেখতে পান তারা।

পরে সেটি উদ্ধার করে নিরাপদে হেফাজতে নেওয়া হয়।

বিয়ানীবাজার-৫২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, ‘উদ্ধার করা অস্ত্রটি বর্তমানে বিজিবির হেফাজতে রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদারে বিজিবির এমন তৎপরতা নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি।