মাগুরায় শীতার্তদের মাঝে ৫০০ কম্বল বিতরণ

মাগুরায় শীতার্তদের মাঝে ৫০০ কম্বল বিতরণ

সংগৃহীত ছবি

শীত মৌসুমে অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘবে মাগুরা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে মাগুরা সদর উপজেলার দাখিল আলেয়া মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মাসুদ হাসান খান কিজিল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্টের সদস্য আহম্মদ আলী, কুতুবউদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা।