ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

প্রতিকি ছবি

রংপুরের কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে মাহিন মিয়া (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে পীরগাছা উপজেলার অনন্দানগর ইউনিয়নের মাদ্রাসা পাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। বৃহস্পতিবার দুপুরের এই ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুটির পার নামক স্থানে রেললাইন পারাপার হতে গিয়ে কাউনিয়া থেকে সান্তাহারগামী পদ্মরাগ নামক মেইল ট্রেনে কাটা পড়ে মাহিন মিয়ার মৃৃত্যু হয়েছে।

কাউনিয়া থানার ওসি মোহাম্মদ শিয়াব উদ্দিন ট্রেনে কাটা পড়ে এক কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।