নারায়ণগঞ্জে মাদ্রাসার পুকুরে ডুবে শিশুশিক্ষার্থীর মৃত্যু
প্রতিকি ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদ্রাসার পুকুরে গোসল করতে নেমে আনাস (১০) নামে এক শিশুশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার দিঘলদী মাদ্রাসায় এই ঘটনা ঘটে।
শিশু আনাস উপজেলার শ্রীনিবাসদী এলাকার বেনু মিয়ার ছেলে। সে দিঘলদী মাদ্রাসার নাজরানা বিভাগের ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, সহপাঠীদের সঙ্গে মাদ্রাসার পুকুরে গোসল করতে যায় আনাস। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে অন্য শিক্ষার্থী ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুমন দাস শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, হাসপাতালে আনার আগেই আনাসের মৃত্যু হয়েছে।