শ্রীবরদীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ফাইল ছবি।
শেরপুরের শ্রীবরদীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশুরা হলো- উপজেলার গোসাইপুর ইউনিয়নের পূর্ব বাদে ঘোনাপাড়া গ্রামের লোকাবর আলীর ছেলে সিদ্দিক মিয়া (৬) এবং একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে হানজালা (৯)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশে বৃষ্টি পানিতে জমে থাকা ডোবার পানিতে কলা গাছের ভেলা দিয়ে খেলা করছিল ওই দুই শিশু। এক পর্যায়ে হঠাৎ তারা পানিতে পড়ে ডুবে যায়।
পরে স্বজন ও স্থানীয়রা পানির নিচ থেকে তাদের মৃত দেহ উদ্ধার করে।
গোসাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জামাল খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমানের ভূঁঞা ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।